Main Menu

আখাউড়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করা ও ছুরিকাঘাতের অভিযোগে মো. শামসুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে পৌর এলাকার বাইপাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছুরিকাঘাতে আহত স্কুল ছাত্রী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে পথরোধ করে দুর্গাপুরের কুতুব উদ্দিনের ছেলে শামছুল ইসলামসহ আরো দুই যুবক। এ সময় অটোরিক্সাতে বসে থাকা মেয়েটিকে উত্যক্ত করে তারা। এক পর্যায়ে মেয়েটিকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি বুঝতে পেরে এগিয়ে এসে কর্তব্যরত ডিবি পুলিশ ওই যুবককে আটক করে।
আখাউড়া থানার ওসি মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares