Main Menu

নাসিরনগরে মৎস্য সপ্তাহ সমাপ্ত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.টি.এম. মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গণেশ চন্দ্র মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন।  বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য নজরুল ইসলাম। পরে উপজেলা চেয়ারম্যান এ.টি.এম. মনিরুজ্জামান সরকার  তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছায়েদুর রহমান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares