Main Menu

মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহিয়সী নারী উমেদা বেগমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মাইটিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধির উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,মাইটিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম. কাউসার এমরান,পরে সদর হাসপাতাল মসজিদের খতিব আলহাজ্ব হযরত মওলানা মোঃ আনোয়া হোসেন,মিলাদ ও দোয়া পরিচালনা করেন এবং মরহুমা উমেদা বেগমের রুখের মাগফেরাত কামনা করা হয়। এতে প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সাদেকুর রহমান,বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম,মোহনা টিভিরজেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহাজাদা,বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল,সাংবাদিক জসিম উদ্দিন,মজিবুর রহমান,মোশাররফ হোসেন পারভেজ তোফাজ্জল হোসেন,হান্নান মিয়া,সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেয়।   






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares