Main Menu

কালেক্টরেট সহকারি সমিতির বিক্ষোভ, সমাবেশ ও কর্মবিরতি

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কালেক্টরেট সহকারি সমিতির বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতির কারনে কার্যত অচল হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বেতন স্কেলের সমন্বয় ও পদবি পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির ডাকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ওই কর্মসুচির পালিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মচারীরা অফিসে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দেয়ার পর দাপ্তারিক কাজ করা থেকে বিরত থাকেন। গতকাল বুধবার দিনব্যাপী কর্মবিরতির ফলে প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দেয়। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। জেলা প্রশাসন দফতরের কর্মচারীরা কালেক্টরেট ভবন চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ট্রেজারার পল্লব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সহ সাধারণ সম্পাদক অরবিন্দ কর, খুকুমনি দেবী, তাহমিনা বেগম, মোঃ মিজানুর রহমান, আব্দুল মোতালেব প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares