Main Menu

নবীনগরে পৌর-বিএনপির আনন্দ মিছিল

[Web-Dorado_Zoom]


সংবাদদাতা : নবীনগরে শুক্রবার সন্ধ্যায় ‘জাগো-তৃনমূল বাচাঁও-বিএনপি’ এই শ্লোগানে পৌর বিএনপির ব্যানারে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। নবগঠিত পৌর কমিটিকে অভিনন্দন জানিয়ে, তৃণমূল পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় সুপার মার্কেটের সামনে পথসভা করে। নবগঠিত তৃণমূল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম দেনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তকদির হোসেন মো: জসীম। বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মলাই মিয়া, আবদুল মান্নান চৌধুরী, হাজী মো: শাহ আলম, ওবায়দুল হক লিটন, মো: মোবারক হোসেন, মো: আবুল বাশার, গোলাম হোসেন, বদিউল আলম খসরু, আসাদুজ্জামান, শরিফুজ্জামান, ফারুক আহম্মেদ, হবিবুর রহমান হেলাল, ফারুক মাষ্টার, প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীনগর উপজেলায় বিএনপি হাইব্রিড নেতাদের বগলতলায় চলে গেছে। যারা রাজনীতি করে না, মাঠে আন্দোলন করে না, তারা নাকি বিএনপি নেতা, এসব হাইব্রিড নেতাদের বগলতলা থেকে বের করে এনে দলকে বাচাঁতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares