Main Menu

আখাউড়ায় মাদক ব্যবসায়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়িকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার সহযোগিরা। এ সময় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়িদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে আখাউড়ার আজমপুর এলাকা থেকে ইব্রাহিম মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে চার বোতল নেশা জাতীয় ভারতীয় দ্রব্য স্কপসহ আটক করে পুলিশ। এ সময় ইব্রাহিমের সহযোগিকে তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে। পুলিশ সিএনজি চালিত অটোরিক্সায় উঠে আটককৃতকে নিয়ে কোনো রকমে চলে আসে।
আখাউড়া থানার এস.আই মো. আবুল হাসেম জানান, ইব্রাহিমের বাড়ি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একাধিক মামলা আছে। ইব্রাহিমকে আটকের পর তার সহযোগিরা আমাদের উপর হামলা করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares