Main Menu

আশুগঞ্জে এনজিও কর্মীর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঝুমুর রানী দাস (২৪)। সে উপজেলার লালপুরের পবিত্র চন্দ্র দাসের মেয়ে। লালপুর ইউনিয়নের চেয়ারম্যান মুর্শেদ মাষ্টার জানান, শুক্রবার থেকে মেয়েটি নিখোঁজ ছিল। তাকে অনেক খোজাখুজি করা হয়। দুপুরে লালপুরের সুহাস দাসের বাড়িতে ব্র্যাকের অফিস খোলার পর মেয়েটি ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। ঝুমুর ব্র্যাকের লালপুর শাখার ক্যাশিয়ার পদে চাকুরী করতেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, এটি হত্যা নাকি আত্বহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares