Main Menu

লেখাপড়ার পাশাপাশি শিশু মনে দেশ প্রেম জাগ্রত করতে হবে.. পুলিশ সুপার

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(সেবা-বার) বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিশু মনে দেশ প্রেম জাগ্রত করতে হবে। তাহলেই আগামী প্রজন্ম দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে। আর তাতেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলা। তিনি সুন্দর আগামী গড়তে শিশুদের প্রতিভা বিকাশে জন্য সুযোগ সৃষ্টি করে দিতে অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা আগামী দিনে লেখাপড়ায় আরো উৎসাহ পাবে।  গত রবিবার বিকেলে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ পৌর মিলনায়তনে আমরা শিশু জোট আয়োজিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, লায়নস্ এর সাবেক গভর্নর ও ষ্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক ফিরোজুর রহমান ওলিও। ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের এপিপি ও শিক্ষানুরাগী এড. মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বি.এম.এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাইদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট সমাজ সেবক শাহ্ মোঃ কামাল মিয়া। বক্তব্য রাখেন, সংগঠনের পরিচালক মোঃ জিয়া কারদার নিয়ন, মোঃ এ.কে বাবু, আব্দুল আজিজ অনিক প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের ছয় শতাধিক শিক্ষার্থীকে সন্মাননা স্বারক ও সনদপত্র দেয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares