Main Menu

সিএনজি চালককের হাত পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার ॥ সিএনজি ছিনতাই

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক :: বুধবার ব্রাহ্মণবাড়িয়ার চিলোকূট এলাকায় হাত, পা, মুখ বাধা অবস্থায় এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মধ্যপাড়ার বাস স্ট্যান্ড থেকে উত্তর পৈরতলার ভাড়াটিয়া বাসিন্দা মৃত আব্দুস সাত্তার মিয়ার  পুত্র ইয়াছিন মিয়া (২৬) সিএনজি নিয়ে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়।

গতকাল সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের রবিউল্লাহ মার্কেট সংলগ্ন ধানী জমিতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।

পুলিশ জানায়, নিহতের হাত, পা, মুখ স্কচটেপ দিয়ে আটকানো ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার সিএনজি চালিত অটোরিক্সাটি নিয়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান,  সিএনজি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares