Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সর্ববৃহৎ ইয়াবার চালান আটক : মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অভাবনীয় সাফল্য

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দাতিয়ারা থেকে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৫০০০ পিচ ইয়াবা সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর ভূইয়ার নেতৃত্বে নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে পৌরসভার দাতিয়ারা এলাকার একটি বাসায় অভিযান চালায়।অভিযানকালে বাপ্পীর হেফাজতে রাখা ৫০০০ পিচ ইয়াবা উদ্ধার  করা হয়। এ সময় ঘটনাস্হলে থাকা আবুল হাসান টিপু (২৫) নামে আরেকজনকে আটক করা হয়।উল্লেখিতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালাচ্ছিল বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রক পরিদর্শক মোঃ হুমায়ুন কবীর দাবি করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানা যায়।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares