Main Menu

নবীনগর থানার এসআই মোস্তফা সাময়িক বরখাস্ত

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের পিস্তল চুরি হয়ে যাওয়ায় অসাবধানতা ও কর্তব্যে অবহেলার দায়ে এসআই মোস্তফাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার ওসি রূপক কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত থেকে পরদিন শুক্রবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে টিঅ্যান্ডটিপাড়ার এসআই মোস্তফার বাসা থেকে তার সরকারি পিস্তলটি চুরি হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে অসাবধানতা ও কর্তব্যে অবহেলার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করে নবীনগর থেকে কোজ করে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দেয়ার নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares