বিপুল পরিমান গাঁজা সহ প্রাইভেটকার আটক। একজন গ্রেফতার
[Web-Dorado_Zoom]
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি ঃব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উজেলার বিনাউটি ইউপির হাজিপুর নামকস্থানে ভারতীয় গাঁজা পাচার কালে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার বিকেলে ভারতীয় ৫০কেজি গাঁজা,একটি প্রাইভেটকার নং ঢাকা মেট্রো-০৩৪৬৭৫ সহ মহরমআলী(২২) নামে একজনকে গ্রেফতার করে।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান এর নেতৃত্বে থানার উপ পুলিশ পরির্দশক ফারুক হোসেন ও হাবিবুর রহমান গাজাঁ বহনকারী প্রাইভেটকারসহ মহরম আলীকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন। গাঁজা সহ প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫লাখ টাকা এবং আটককৃত ব্যক্তির বাড়ি সোনাপুর (দঃপাড়া) থানা ও জেলা মৌলভী বাজার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মি মামলা হয়েছে বলে থানা পুলিশ জানান ।
« নবীনগরে পৃথক ঘটনায় ২ খুন ॥ গ্রেপ্তার-২ (Previous News)
(Next News) বিপুল পরিমান গাঁজা আটক। প্রাইভেটকারসহ একজন গ্রেফতার »



















