Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় ২ খুন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বিদ্যাকুট গ্রামের সিদ্বেশ্বরী নৌকা ঘাট সংলগ্ন জমি থেকে রাসেল (৩০) নামক এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, উপজেলার এর পাশ্ববর্তী মুরাদনগরের বগলনগরের মইনুল হোসেন এর পুত্র রাসেল সিএনজি অটোরিক্সা চালক। সকালে ওই এলাকাল একটি জমিতে অটোরিক্সাসহ তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। এদিকে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভোলাচং গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে দুপক্ষের সংঘর্র্ষে টেটাবিদ্ধ হয়ে ১ নিহত ও ৫ জন আহত হয়েছে। জানা যায়, মোবাইল নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে ভোলাচং গ্রামের কর্মকারপাড়ার নুরুজ্জামান ও আজামপাড়ার হোসেন মিয়ার লোকদের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ বেধে যায়। এতে টেঁটাবিদ্ধ হয়ে রউফ মিয়ার ছেলে দানেশ মিয়া (৬২) গুরুতর আহত হয়। তাকে নবীনগর উপজে।   লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সংঘর্ষে আহত ৫ জনের মধ্যে লিল মিয়া (৬৫) ও তাজউদ্দিন (১৬) এর অবস্থা আশংকাজনক। পুলিশ ছাত্তার মিয়া (৬৫) ও দানা মিয়া (৪৮) নামে ২জনকে গ্রেফতার। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares