Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী তিন ঘন্টার মধ্যে গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আদালত অঙ্গন থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক আসামীকে তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। পালিয়ে আসা ওই আসামীকে তার বাড়িতে ঘুমন্ত অবস্থায় পেয়ে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, আখাউড়া উপজেলার নারায়নপুর গ্রামের তারেক নামে এক যুবককে গত বুধবার রাতে চোরাই মটরসহ গ্রেফতার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিকেল তিনটার দিকে তারেক আদালত অঙ্গন থেকেই পালিয়ে যায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাম্মাদ হোসেন জানান, আদালতে আসামী বুঝিয়ে দেওয়ার ফাঁকে তারেক পালিয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে আবার গ্রেফতার করা হয়। তারেকের দু’হাতেই হ্যান্ডকাফ পড়া ছিল।   






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares