Main Menu

মাতা, পুত্র, কন্যাসহ একই পরিবারের তিনজনের রহস্য জনক মৃত্যু, রীক্ষার জন্য খাবারসহ মালামাল জব্দ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা পীরবাড়ী মহল্লায় একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। এরা হল সেলিম মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (৩৫), তার কন্যা তারিন (৮) ও পুত্র সাফি (৬)। ঘটনারপর থেকে স্বামী ও তার এক পুত্র পলাতক রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে পারিবারিক ঝগড়ার জের ধরে তারা আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্ররোচনা রয়েছে কিনা পুলিশ তা  খতিয়ে দেখছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে নার্গিসের ঝগড়া  হয়। রাতেই স্বামী বাসা থেকে বের হয়ে যায়। সকালে তাদের মৃতদেহ ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। ডিবি পুলিশ, সিআইড পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাতের খাবারের আলামত ও বেশ কিছু মালামাল জব্দ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে নার্গিসের স্বামী ছেলু মিয়া (৪০) পলাতক রয়েছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছে মৃতের স্বজনরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুর রব জানান,তাদের মৃত্যুর কারন আমাদের কাছে এখনো পরিস্কার নয়। আমরা তদন্ত করছি। ঐ বাসা থেকে দুধমাখা ভাত, ছেড়া কাপড়, কিছু ঔষধের খোসা সহ  বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares