Main Menu

মেড্ডা বাসষ্ট্যান্ডে দুস্কৃতিকারীদের আগুনে পুড়ে গেছে মালিক সমিতির দুইটি বাস ॥ মালিকদের প্রায় ১০-১২ ল

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক :: গত শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাস মালিক সমিতির দুইটিবাস যার নং- কুমিল্লা -ব-  ৫০-১৮১ এবং কুমিল্লা -ব-  ৪৫১৬ দুস্কৃতিকারীদের আগুনে পুড়ে গেছে।

বাসের মালিক শ্যামল সরকার ও কুতুব মিয়া জানান, তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া জানান, দুস্কৃতিকারীরা গত চার মাসে আমাদের একটি তেলে বাউচার গাড়ির নং- সিলেট- ড- ৩৭০১, সিলভার চট্টগ্রাম মেট্রো- জ- ০৫-০০৫, দিগন্ত লোকাল বাস- চট্টগ্রাম- জ- ২৯২ সহ মোট ৭টি গাড়িতে আগুন দিয়েছে। যাতে আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে গাড়ির মালিকরা পথে বসবে। অনতিবিলম্বে প্রশাসনের উচিত দুস্কৃতিকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares