নাসির নগর সদরের রাস্তাটির কি বেহাল দশা, দেখার কেউ নেই?
[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান, নাসির নগর, ব্রাহ্মণবাড়িয়াঃ নাসির নগর সদরের থানা হইতে ইউ,এন,ওর বাসা পর্যন্ত প্রায় কোয়াটার কিলোমিটার রাস্তাটির কী যে বেহাল দশা তা কি দেখার কেউ নেই?
রাস্তার দুই পাশে ড্রেন থাকাতে ময়লা আর্বজনাতে ভর্তি রয়েছে ড্রেন গুলো। উক্ত রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচলের ফলে ড্রেনের চেয়ে রাস্তা গর্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তাটিতে হাটু সমান পানি জমে থাকে ।মানুষ ও যান বাহন চলতে পারেনা।
কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী উপজেলাবাসীর ।
« নাসিরনগরে স্কুল ছাত্রী অপহরণের চেষ্টা (Previous News)
(Next News) নাসির নগর সদরের রাস্তাটির কি বেহাল দশা, দেখার কেউ নেই? »



















