Main Menu

পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম শহীদুজ্জামান এর মৃত্যুতে পৌর মেয়রের গভির শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট সামাজিক ও সাষ্কৃতিক ব্যক্তিত্ব এ জেড এম শহীদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন ।

শোক বিবৃতিতে তিনি বলেন, শহীদুজ্জামান আমার অত্যন্ত আপন মানুষ ছিলেন। আমি পৌরসভার চেয়ারম্যান  থাকাকালিন সময়ে তিনি পৌরসভার  প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি একজন সফল কর্মকর্তা এবং ব্যক্তি জীবনে একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমি আমার একজন শুভাকাংখি হারালাম। আমি গভীর ভাবে শোকাহত।

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকাহত পরিবারের  সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares