Main Menu

উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে- কাজিপাড়ায় রাস্তা নির্মান কাজ উদ্বোধন কালে পৌর মেয়র

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা ফুটপাত ড্রেন নির্মান ও সংষ্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবারহ ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। কিন্তু কিছু মানুষের অসচেতনার অভাবে পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌরসভার কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি বলেন জন সচেতনতা উন্নয়ন স্থায়ীত্বের পূর্বসর্ত। তাই উন্নয়ন স্থায়ীত্বের জন্য পৌরবাসীকে সচেতন হতে হবে।

মেয়র বৃহস্পতিবার সকালে কাজিপাড়া সৈয়দ বাড়ী থেকে দরগাহ্ মহল্লাহ গামী রাস্তা নির্মান কাজের উদ্বোধন কালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতে উপরক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর এডঃ মোঃ শাহ আলম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ এডঃ লোকমান হেসেন, পৌরসভার সহকারি প্রকৌশলী কাওছার আহমেদ, এলাকার বিশিষ্ট মুরুব্বি আকতার হোসেন, জেলা যুবলীগ নেতা মাহমুদুর রহমান জগলু, সুমন প্রমুখ। পরে তিনি উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares