Main Menu

বিজয়নগরে গৃহবধূ ধর্ষণের শিকার: মামলা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন।

গত মঙ্গলবার রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফেরার পথে ওৎপেতে থাকা প্রতিবেশী কাদের মিয়ার ছেলে আবদুল খালেক (৪৪) ও নলগরিয়া গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে নান্নু মিয়া (৪২) তাকে তুলে নিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে গৃহবধূ চিৎকার করলে তার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বুধবার দুপুরে বিজয়নগর থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares