Main Menu

আব্দুল্লাহ্ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

গতকাল বিকাল ৩টায় শহরের মৌড়াইলে নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে আব্দুল্লাহ্ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষি আলোচনা সভায় মৌড়াইলের কৃতি সন্তান সাবেক পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস পাড়ের অহংকার মাছিহাতা গ্র“পের পরিচালক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কবির (তপন), শফিকুর রহমান পিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারী ও দৈনিক তিতাস কন্ঠের প্রকাশক শওকত আয়াত খান, আবু শামীম মোঃ আরিফ, জামাল খান, রিয়াজুল কবির খায়েস, শফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহিন মোল্লা, ফরিদ বাবু, আলাউর রহমান মোল্লা, মনির হোসেন, শামীম মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাঈদ হোসেন সানি। উক্ত ফাইনাল খেলায় ক্যাফে সেভেন ক্লাবকে রেপিড স্পোর্টিং ক্লাব পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। ম্যাচটির পরিচালনার দায়িত্বে ছিলেন ইব্রাহিম খান সাদাত ও ইবনে বিন গুলশান। পরে অতিথিরা বিজয়ীদল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্ণামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন জাহিদ হাসান জেনী ও আরিফুল ইসলাম আরিফ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares