Main Menu

ইসলামী ব্যাংক থেকে দিন-দুপুরে ১০ লাখ টাকা চুরি!

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকার ইসলামী ব্যাংক থেকে দিন-দুপুরে এক গ্রাহকের ১০ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।


ঐ শাখার ব্যবস্থাপক এএফএম মিজানুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার বাসিন্দা ও বিসিক শিল্পনগরীর আরমান সোপ ফ্যাক্টরী ও আরশী মেটাল ইন্ডাষ্ট্রিজের মালিক মো. সোলাইমান মিয়া মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ (লোন) উত্তোলন করেন। তিনি ওই টাকা ল্যাপটপের ব্যাগে ঢুকিয়ে কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে কাজ করার সময় তিন যুবক ব্যাগটি নিয়ে পালিয়ে যায় বলে আমাদেরকে জানান।  


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares