Main Menu

সরাইলে তিন গাভীর প্রাণহানী

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভয়াবহ অগ্নিকান্ডে একটি গোয়ালঘর সম্পূর্ন পুড়ে গেছে। এতে ৩টি গাভীসহ বেশ কয়েকটি হাঁসের প্রাণহানী হয়েছে। আংশিক দগ্ধ হয়েছে দুইটি গাভী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর উপজেলার কুট্টাপাড়া গ্রামের মৃত আবদুল মওলার বাড়িতে ঘটে যাওয়া এ অগ্নিকান্ডে প্রায় ৫ লাধিক টাকার ক্ষতি হয়।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে মৃত আবদুল মাওলার ছেলে কৃষক জালালের গোয়াল ঘরে আগুন লাগে। আগুনে গোয়াল ঘরের ৩টি গাভীসহ বেশ কয়েকটি হাঁসের প্রাণহানী হয়। গোয়াল ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। মশার কয়েল থেকে গরুকে রক্ষার জন্য দেয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
কৃষক জালাল জানান, জমি বিক্রি করে বিদেশী জাতের মূল্যবান ৫টি গাভী কিনেছিলাম। গাভীর দুধ বিক্রির টাকায় তার সংসার চলত। আগুনে তার ৩টি গাভীর মৃত্যু হয়েছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares