December, 2013
নবীনগরে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রতিনিধি।। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে নির্বাচন বাতিল ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দুটি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক ও বিএনপির সাধারন সম্পাদক মো: মলাই মিয়া মো: ছাদেকুল হক ছাদির , উবায়দুল হক লিটন, মফিজুর রহমান মুকুল, আশরাফ হোসেন রাজু, তাজুল ইসলাম মনা, আলী আজ্জম,মো: রাশেদুল হক কাজী সুমন, মো: মোল্লা ফারুক ,মো: জামাল মিয়া , মো: শুক্কুর খান ,রুমেল খান স্বপন, ইফতেহারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার
ডেস্ক ২৪ :ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিসহ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি‘র ১২নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহ্স্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: শোয়েব আহমেদ (২৫) সহ বিএনপি‘র ১২জনকে গ্রেফতার করে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকীদের নাম পরিচয় পাওয়া যায়নি।
রবিবারের কর্মসূচিতে যোগ দিচ্ছে হেফাজত
ডেস্ক ২৪ : প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের রবিবার ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ৷ কি হবে ওই দিন? আবারও কি দেশ বড় ধরনের কোনো সহিংসতার দিকে যাচ্ছে? এর মধ্যে জানা গেছে, কর্মসূচিতে যোগ দিচ্ছে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম৷ তবে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিষয়টি সরাসরি স্বীকার করেননি৷ তাঁরা বলছেন, বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা ঢাকায় আসছেন, কেন্দ্রীয়ভাবে নয়৷ হেফাজতের ঢাকায় আসার তথ্যে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও৷ পুলিশ বলছে, জাতীয় পতাকার আড়ালে কাউকে লাঠিসোঁটা বহন করতে দেয়া হবে না৷ গোয়েন্দাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করাRead More
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে মাঠে আওয়ামীলীগ
মোহাম্মদ মাসুদ, সরাইল / যতই ঘনিয়ে আসছে সময় ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। জয়-পরাজয়ের লড়াইয়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত হয়ে উঠেছে প্রার্থীরা। জয়ের লক্ষ্যে ভোট প্রত্যাশী একপ্রার্থীর মুখে এ এলাকাকে আধুনিক ও যুগ উপযোগি সরাইল-আশুগঞ্জ উপজেলা গড়ার প্রত্যয় আবার অন্যপ্রার্থীর মুখে উন্নয়নের ধারাবাহিকতার কথা শুনা যাচ্ছে প্রচারনার সময়। জয়ের আশা সকলেই ছুটছে এখান থেকে ওখানে। তবে এলাকাতে নির্বাচনী পালে কিছুটা নতুন হাওয়া দেখা গেলেও নেই উৎসবের আমেজ। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না সর্ব বৃহত রাজনৈতিক দল বিএনপি। তার পরও এগিয়ে চলেছে নির্বাচনের পাগলা ঘোড়া। উৎসাহ আর জয়ের মনবল নিয়ে ছুটছে নির্বাচনেRead More
তিতাসের ২১ নম্বর কূপে গ্যাস উৎপাদন শুরু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ক্ষেত্রের ২১ নম্বর কূপে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে উত্তোলন শুরু করা হয়। তিতাসে ক্ষেত্রে গ্যাস উত্তোলন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এ কূপ থেকে দিনে গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে। সূত্রমতে, চলতি বছরের গত ৩ নভেম্বর ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরায় তিতাস গ্যাস ফিল্ডের ২১ নম্বর এ কূপটিতে খনন কাজ শুরু করে রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রম। গত ২ মাসে খনন কাজ শেষ করে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে তারা। প্রকল্প পরিচালক আহম্মদ হোসেনRead More
খালেদা জিয়া আন্দোলনের নামে সারা দেশে সন্ত্রাস নৈরাজ্য করছে : নির্বাচনী সভায় মোকতাদির চৌধুরী এম.পি
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে প্রতিনিধি: ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে আওয়ামীলীগের প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচন দেশবাসীর জন্য অত্যন্ত জরুরী। জামাতকে ছাড়া বেগম খালেদা জিয়া নির্বাচনে আসতে ভয় পান বলে বিএনপি নির্বাচনে আসেননি। তারা নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরRead More
কলেজ ছাত্রদলের সভাপতি গ্রেফতার
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শোয়েব আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের টি.এ রোডের ফকিরাপুল এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মো. শোয়েব আহমেদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে সদর থানায় মামলা রয়েছে।
ব্রাক্ষ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ
ডেস্ক ২৪ : নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর সই করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এর আগে হবিগঞ্জের জেলা প্রশাসক মোনিন্দ্র কিশোর মজুমদার এবং ব্রাক্ষ্মণবাড়িয়া নূর মোহাম্মদ মজুমদাকরে প্রত্যাহার করা হয়। গত সোমবার নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রত্যাহার করার নির্দেশ দেয়। এই দুই ডিসিকে প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের পদায়ন করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের আটক ১২
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে ও বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাদী ছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও-১) মাইনুদ্দিন খান জানান, নাশকতার অভিযোগ ও বিভিন্ন মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
নবীনগরে বিষ ঢেলে প্রায় ২০ লক্ষাধীক টাকার মাছ নিধন
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা ১০টি চাষের পুকুরে বিষ ঢেলে প্রায় ২০ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে ।জানা যায়, নাটঘর ইউনিয়নের শান্তিপুর গ্রামে কামাল মিয়ার ছেলে মোঃ নবী মিয়ার ১০টি পুকুরে দুস্কৃতিকারীরা এই বিপুল পরিমাণ টাকার সম্পদের ক্ষতিসাধন করেছে। তবে, কে বা কারা? এই ক্ষতি সাধন করেছে তা যায়নি। পুকুরের মালিক মোঃ নবী মিয়া জানান, বিষের কারণে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লাখ টাকার মাছ মরে গেছে।নবীনগর থানার অফিসার ইনচার্জ ও ক্ষতিগ্রস্ত পুকুর দেখে এসে জানান, এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।নেক্কারজনক এইRead More



















