December, 2013
ব্রাহ্মণবাড়িয়া ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কার পেলেন আল আমীন শাহীন
ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়া সাংবাদিক ২০১৩ অর্জন করেছেন নয়া দিগন্তের জেলা সংবাদদাতা আল আমীন শাহীন। গত ২১ ডিসেম্বর জেলা ফুটবল লীগ ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল আমীন শাহীনকে এ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। ক্রীড়াঙ্গনের এবং ক্রীড়াবিদদের নিয়ে সংবাদ প্রকাশের জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে এ পুরস্কার প্রদান করে।
আশিকুল ইসলাম দৈনিক বর্তমানের ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি”র নিয়োগলাভ
মো:আশিকুল ইসলাম ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক “দৈনিক বর্তমানে”র ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন।তিনি পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।জনাব আশিকুল ইসলাম বেসরকারী জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন।তিনি শহরের প্রখ্যাত সংবাদপত্র এজেন্ট রেকটোর স্বত্বাধিকারী মরহুম মহিউল ইসলামের দ্বিতীয় পুত্র।উল্লেখ্য তিনি অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজকের কাগজের জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত। মুখ ঝলসে গেছে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ইয়াছিন মিয়া নামের এক শিশু আহত হয়েছে। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইয়াসিন স্থানীয় তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও ওই এলাকার রিকশাচালক মিলন মিয়ার ছেলে। ককটেলে তার বাম চোখ এবং মুখের কিছু অংশ ঝলসে গেছে। আজ শনিবার সকালে পৌর শহরের তারাগন গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও আহত শিশুর পরিবার সূত্র জানিয়েছে, আজ সকালে ইয়াছিন নামের ওই শিশু বাড়ির পাশ থেকে শক্ত একটি বস্তু কুড়িয়ে এনে খেলতে থাকেন। সকাল ৮টার দিকে একপর্যায়ে খেলার ছলে সেটাতেRead More
বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আখাউড়া থানার ৫নং ওয়ার্ড বিএনপি‘র প্রচার সম্পাদক রউফ মিয়া সিকদার (৪৫) এর পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশের দাবি তাদের বিরুদ্ধে অবরোধ ও হরতালে বিভিন্ন নাশকতা চেষ্ঠার মামলা রয়েছে তাই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার প্রচার সম্পাদক রউফ মিয়াসহ বিএনপির ১৪জন ও জামায়াতের ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্নRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামাতের ১৬ জন আটক, বাস চলাচল বন্ধ
মনিরুজ্জামান পলাশ: ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে জেলা শহর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকলেও বিলম্বে চলাচল করছে ট্রেন । ব্রহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার অমৃত লাল সরকার জানান, ডাউন ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করলেও আপ ট্রেন (ঢাকাগামী) সমূহ চলছে বিলম্বে। এ রিপোর্ট লেখা সময়ে(দুপুর দেড়টা) আখাউড়া ষ্টেশনেRead More
আশুগঞ্জ টোলপ্লাজায় ঢাকাগামী বাসে ব্যাপক তল্লাশী
প্রতিনিধি: বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসুচীকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে বসানো হয়েছে পুলিশের বিশেষ চেকপোস্ট। শুক্রবার সকাল থেকে ঢাকাগামী প্রত্যেকটি যানবাহনকে দাঁড় করিয়ে ব্যাপক তল্লাশী চালানো হয়। শুধু যানবাহনের ভেতরেই নয় যাত্রীবাহি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের যাত্রীদেরও গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর পর্যন্ত তল্লাশী করছে পুলিশ। এতে করে টোলপ্লাজার যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। এদিকে, গত তিনদিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ১৮ দলীয় জোটের নেতাকর্মিদের বাড়িতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ তিনদিনে ১৮ দলীয় জোটের অর্ধশতাধিক নেতাকর্মিকে আটকRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতা-কর্মীরা ঢাকার পথে
প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও ১৮ দলের নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ২৯ ডিসেম্বরের ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় যোগ দিতে ইতিমধ্যে ঢাকা পৌছেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতা-কর্মী। জেলা বিএনপির নেতাদের দাবি কৌশল হিসেবে নেতা-কর্মীরা দলবেঁধে না গিয়ে যে যেভাবে পারছেন সেভাবেই ঢাকা পৌছেছেন। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় যোগ দিতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। ইতিমধ্যেই আমাদের লক্ষ্যমাত্রার শতকরা ৩০/৩৫ ভাগ নেতা-কর্মী বিভিন্ন ভাবে ঢাকায় পৌছেছেন।তিনি আরো বলেন, বিগত কর্মসূচিগুলোতেও বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাদের নেতা-কর্মীদের ঢাকা যেতেRead More
পাইকপাড়ায় নির্বাচনী জনসভায় উবায়দুল মোকতাদির চৌধুরী
যারা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশ কে অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে পাইকপাড়া নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের নৌকা প্রতিকের প্রার্থী, প্রধানমন্ত্রীর সাবেক একান্তসচিব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বিশিষ্ট লেখক, আলোচক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জনসভা দুটিতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাবেক পৌরRead More
গোকর্ণঘাট কবর স্থানের রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন
ধর্মের নামে যারা সমাজে শান্তি শৃংখলা নষ্ট করতে চায় তারা দেশ, মানবতা ও ধর্মের শত্রু ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, মসজিদ, কবরস্থান সহ সকল ধর্মের সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দ্বায়িত্ব। সব ধর্মই অপর ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। তাই সবাইকে ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা আন্তরিকতার সাথে রক্ষা করতে হবে । তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্মপ্রতির দেশ। এই সম্প্রতি নষ্ট করতে ধর্মের নামে যারা সমাজে শন্তি শৃংখলা নষ্ট করতে চায় তারা দেশ, মানবতা ওRead More
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জাপার প্রার্থীকে আলীগের প্রার্থীর সমর্থন প্রদান
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাংসদ জিয়াউর হক মৃধাকে সমর্থন করেছেন আওয়ামীরীগের প্রার্থী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। গতকাল শুক্রবার বিকালে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় শিউলি আজাদ এ সমর্থন দান করেন।কালকিচ্ছ নোয়াগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে লস্কর হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় শিউলি আজাদ বলেন আমি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ছিলাম। দলের নির্দেশে এবং জোটের স্বার্থে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। এই আসনে জোটের প্রার্থী জিয়াউল হক মৃধা। আমি তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছি।Read More



















