December, 2013
ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৫ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ৫ ঘন্টা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলস্টেশনের কাছে। এতে ( ডাউন লাইনে) ঢাকা- চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও (আপ লাইনে) চট্রগ্রাম-ঢাকা, সিলেট-ঢাকা লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল শুরু হয়।তালশহর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় গত ২দিন ধরে চট্টগ্রামগামী মালবাহী বিসি স্পেশালRead More
সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন শিউলি আজাদ
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন ব্রাহ্মণবাড়িয়ার-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিসেস শিউলি আজাদ। গতকাল বুধবার সকালে সরাইল ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম বিভাগের মধ্যে প্রথম নারী প্রার্থী শিউলী আজাদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সরাইলের মানুষের প্রাণপ্রিয় নেতা আমার স্বামী এ কে এম ইকবাল আজাদের নৃশংষ হত্যাকান্ডের পর মিডিয়ার স্বচ্ছ সহযোগীতা আমি আজীবন মনে রাখব। তিনি জীবনের ২২ বছর সাধারন মানুষের সাথে মিশে রাজনীতি করেছেন। মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেছেন। নেয়ার কথা কখনো কল্পনাও করেননি। ইকবাল আজাদের ইচ্ছেRead More
বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ =জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মোহাম্মদ মাসুদ, সরাইল :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে গত সোমবারের ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা হয়।পুলিশ সূত্র জানায়, গত সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি, জামায়াত-শিবির ও ইসলামী ঐক্যজোটের স্থানীয় নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলটি উপজেলা নির্বাচন কার্যালয় হয়ে নির্বাহী কর্মকর্তার দপ্তর অতিক্রম করার সময় পেছন থেকে ককটেল বিস্ফোরন ঘটানো হয়। একই সময়ে নির্বাহী কর্মকর্তার দপ্তর ও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে অবরোধকারিরা। এতে উপজেলা নির্বাহী কর্মর্তার দফতরেরRead More
শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে প্রার্থীকে বিজয় করতে হবে-আওয়ামীলীগৈর পরিচিতি সভায়-এড.আনিসুল হক
কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এডভোকেট আনিসুল হককে প্রধান অতিথি করে কসবা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বিকালে এক পরিচিতি ও মতবিনিময় সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা আওয়ামীলীগৈর সিনিয়র সহ সভাপতি এডভোকেট আনিসুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,অধ্য আমরাম খান,উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী,এড.ফজলুল হক,এড.শফিকুল ইসলাম,সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন সরকার,সাবেক চেয়ারম্যান সেলিম প্রমুখ। বক্তব্য রাখেন কাউন্সিলর আবু জাহের,যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলে সভাপতিRead More
ব্রাহ্মণবাড়িয়া – ২ আসন ছয় জন প্রার্থী মনোয়নপত্র জমা দিলেন
মোহাম্মদ মাসুদ ,সরাইল থেকে :ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে দুই নারীসহ ছয় জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বিকালে প্রার্থীগন সহকারী রিটার্নিং কর্মকর্তার কছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলো জাতীয় পার্টির (জাপা) বর্তমান সংসদ সদস্য জিয়াউল হক মৃধা,আওয়ামীলীগের উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, জাসদ (ইনু) আবু বকর মো.ফিরোজ স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির, আবু শামীম মোঃ আরিফ বাবু ও সোহরাব হোসেন। প্রসঙ্গত, উম্মে ফাতেমা নাজমা বেগম হচ্ছে গত বছরের ২১ অক্টোবর দলীয় কোন্দলে খুন হওয়া উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল আজাদের স্ত্রী এবং নায়ার কবীর হচ্ছে জেলা আওয়ামীলীগের সাধারণRead More
এডভোকেট আনিসল হক সহ ৩ প্রার্থীর মনোনয়ন জমা কসবায়
কসবা প্রতিনিধি- দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান’র নিকট আজ ২ ডিসেম্বর সোমবার বিকালে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া ) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দেশের বিশিষ্ট আইনজিবি বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কশৌলী এডভোকেট আনিসল হক । এসময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতাএবি ছিদ্দিক,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বকুল,আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, আওয়ামীলীগের সদস্য এম জি হাক্কানী,এড,রাশেদুল কায়সার জীবন,এড,এনামূল হক কাজল, ছাত্র নেতা তসলিম রেজা, এড.শফিকুল ইসলাম,এড. এ কেRead More
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রতিবেদক : আজ সোমবার সকাল থেকেই জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা হালদারপাড়াস্হ আওয়ামীলীগের অফিসে সমবেত হতে থাকে। ওখান থেকে উৎসব মূখর পরিবেশে মটর গাড়ীর শোভা যাত্রা সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। দুপুর ১টার দিকে ১০ম জাতীয় সংসদের মনোনয়ন দাখিল করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি । এসময় তার সাথে ছিলেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ একেএম এমদাদুল বারী, , সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগেরRead More
রেললাইন মেরামত না হওয়ায় রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে
ডেস্ক ২৪: রেললাইনের ফিসপ্লেট তুলে নেওয়ার কারণে লাইনচ্যুত মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গুরুত্বপূর্ণ ওই স্থানে রেললাইন মেরামত সম্ভব না হওয়া কার্যত বর্তমানে দেশের পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও নোয়াখালীর রেল যোগাযোগ। একই সাথে বিচ্ছিন্ন সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগও। ১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রাত সাড়ে আটটার দিকে বুড়িচংয়ের রাজাপুর রেলস্টেশন সংলগ্ন স্থানে লাইনচ্যুত হয় গোধূলী এক্সপ্রেসের ইঞ্জিন ও ৫টি বগি। ওই স্থানে রেল লাইনের প্রায় ২০ ফুট পাত তুলে ফেলায় এ দুর্ঘটনার শিকার হয় আন্তঃনগরRead More
প্রাণ কোম্পানির পণ্যবাহী গাড়িতে আগুন
প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা এলাকায় রোববার রাতে প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ইঞ্জিন ও সামনের অংশসহ পেছনের কিছু মালামাল পুড়ে যায়। গাড়ির চালক জানান, কালিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জগত বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় চান্দিয়ারা এলাকায় সাত থেকে আটজন যুবক পেট্রল ঢেলে রাস্তায় আগুন ধরায়। এ সময় তাদের গাড়ির সামনে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশা ঘুরিয়ে উল্টোপথে রওয়ানা হয়। কিন্তু গাড়ি ঘুরানোর সময় দুর্বৃত্তরা লাটিসোটা নিয়ে ধাওয়া করলে তারা আতঙ্কে নেমে পড়েন। পরে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িটির ইঞ্জিন, সামনের অংশRead More
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহায়তায় জেলা ফুটবল লীগ শুরু
ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল লীগ শুরু উদ্বোধনী খেলায় প্রভাতী ক্রীড়া সংঘ ৩-০ গোলে জয়ী: ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আজ রবিবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনের এর উদ্যোগে ফুটবল লীগ ২০১৩ শুরু হয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ আবু সাঈদ। উদ্বোধনী খেলায় প্রভাতী ক্রীড়া সংঘ ৩-০ গোলে সুহিলপুর খেলোয়ার সংসদকে পরাজিত করে। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহায়তায় এ লীগ খেলায় ১২ টি দল অংশ নিচ্ছে। সোমবার লীগের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্ধিতা করবেRead More



















