Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহায়তায় জেলা ফুটবল লীগ শুরু

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:  ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল লীগ শুরু উদ্বোধনী খেলায় প্রভাতী ক্রীড়া সংঘ ৩-০ গোলে জয়ী: ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আজ রবিবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনের এর উদ্যোগে ফুটবল লীগ ২০১৩ শুরু হয়েছে। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ আবু সাঈদ। উদ্বোধনী খেলায় প্রভাতী ক্রীড়া সংঘ ৩-০  গোলে সুহিলপুর খেলোয়ার সংসদকে পরাজিত করে।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহায়তায় এ লীগ খেলায় ১২ টি দল অংশ নিচ্ছে। সোমবার লীগের দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্ধিতা করবে গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ বনাম ঘাটুরা একাদশ।

লীগ খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে প্রভাতী ক্রীড়া সংঘ, সুহিলপুর খেলোয়ার সংসদ, গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ, ঘাটুরাএকাদশ, নজরুল ব্রাদার্স, চলন্তিকা ক্রীড়া চক্র, বিল কেন্দুয়া একাদশ, রূপসী বাংলা স্পোটিং ক্লাব,সবুজবাগ একাদশ,মোহামেডান স্পোটিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব আশুগঞ্জ, মেরাশানী ফুটবল একাদশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares