Main Menu

December, 2013

 

আখাউড়া মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

আখাউড়া প্রতনিধি॥ আখাউড়া উপজেলা ‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌আমরা মুক্তিযোদ্ধা সন্তান” সংগঠনের আয়োজনে পালিত হয়েছে আখাউড়া মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে সকালে শহরের রেলস্টেশনের চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি দীপংকর ঘোষের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ জমসিদ শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতি, জাহাঙ্গীর করীম, এনএস কবীর পলাশ, সৈয়দ আমিনুল ইসলাম সাজী প্রমুখ।


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কালিসীমা গ্রামে দুইপক্ষের ফের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে দুলা কাজী গোষ্ঠি ও বুদাই মোল্লা গোষ্ঠির মধ্যে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় ফের সংঘর্ষ বাদে। এতে উভয় পক্ষের শতাধিক বাড়ি-ঘর ও আসবাব পত্র ভাংচুর হয়েছে এবং অত্যন্ত পক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ফসলী জমির প্রচুর ক্ষতি সাধিত হয়েছে। এ সময় সাদেক পুর-দায়রা পুর সড়কের যান চলাচল ঘন্টা ব্যাপি বন্দ থাকে। সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রব এর নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতেRead More


অবিলম্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল’র নিঃশর্ত মুক্তি দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের মডের গোড়া পট্রির মোড় হইতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি এ রোডে আশিক প্লাজা চত্বরে ফিরে এসে জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সিনিয়র সহ- সভাপতিRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের ফুটবল লীগ ২০১৩ সুহিলপুর খেলোয়ার সংসদ ৫-২ গোলে জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের এর উদ্যোগে জেলা ফুটবল লীগের গতকাল বৃহস্পতিবারের খেলায় সুহিলপুর খেলোয়ার সংসদ ৫-২ গোলে সবুজবাগ ফুটবল একাদশকে পরাজিত করেছে। স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ লীগ খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার এ লীগ খেলায়  লড়বে মোহামেড্না স্পোটিং ক্লাব বনাম ঘাটুরা একাদশ। উক্ত ফুটবল লীগ খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকদের আহবান জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক ও সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহযোগিতায় লীগ খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে প্রভাতী ক্রীড়া সংঘ, সুহিলপুর খেলোয়ার সংসদ, গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ,Read More


তসলিমার বিরুদ্ধে এফআইআর দায়ের!

২৪.কম, ডেস্ক: তসলিমা নাসরিনের বিরুদ্ধে উত্তর প্রদেশের এক মৌলবি ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনলেন। তার অভিযোগের ওপর ভিত্তি করে এ লেখিকার বিরুদ্ধে কোতোয়ালি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও বাংলাদেশের বিতর্কিত লেখিকা জানিয়েছেন এ অভিযোগে তিনি বিস্মিত।পুলিশ সূত্রে খবর, গত ৬ নভেম্বর তসলিমা নাসরিনের কিছু টুইট নিয়ে অভিযোগ জানিয়েছেন মৌলবি হাসান রাজা খান নুরি মিঞা।অভিযোগে জানানো হয়েছে, ওই টুইটে তসলিমা মৌলবিদের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে।তসলিমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাকে গ্রেফতার করার দাবি জানিয়ে ফতোয়াও জারি করেছেন নুরি মিঞা।এ ফতোয়া জারি হওয়ার পর নয়াদিল্লিতেRead More


আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুইপক্ষের সংঘর্ষে আহত ৩০।বাড়ি ঘর ভাঙচুর

শামীম উন বাছির:  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।এ সময় উভয়পক্ষের ১৫/২০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিসীমা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০/১৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুলা কাজী গোষ্ঠি শাহ আলম মিয়া ও মোল্লা গোষ্ঠির সাবেক চেয়ারম্যান হুসেন মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে।দুইপক্ষের লোকজনই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিস্তৃর্ণ আবাদি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হন। এRead More


সরাইলে ইউএনও’র দফতর থেকে দুই আসামী গ্রেপ্তার । দারোগার উপর ক্ষুদ্ধ ইউএনও

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে  :সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে দুই আসামীকে গ্রেপ্তার করেছেন দারোগা সিদ্দিক। তারা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নোটিশ পেয়ে একটি অভিযোগের শুনানীতে অংশ গ্রহনের জন্য এসেছিলেন। নিষেধ করার পরও দারোগা ম্যাজিষ্ট্রেটের কার্যালয় থেকে আসামী গ্রেপ্তার করায় ক্ষুদ্ধ হয়েছেন ইউএনও। নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়,  উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর বালু মহাল থেকে মেসার্স হাসান বিল্ডার্স নামক একটি লাইসেন্সের ইজাদাররা দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বিক্রি করছেন। এ ব্যাবসায় একাধিক অংশীদার থাকায় সম্প্রতি হিসাব নিকাশ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারন করেছে। একে অপরের বিরুদ্ধেRead More


আখাউড়ায় অবরোধকারীদের তান্ডব লীলা। রেল স্টেশনে দোকানপাট এবং যানবাহন ভাংচুর

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া রেল জংশনের টিকেট কাউন্টার ও পাওয়ার স্টেশন ভাঙচুর করেছে অবরোধকারীরা। এসময় তারা ৬টি মাইক্রোবাস ও ৬টি সিএনজি চালিত আটোরিকশা ভাঙচুর করে। বিএনপিসহ ১৮ দলের ডাকা সপ্তাহব্যাপী অবরোধের শেষদিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আখাউড়া রেল জংশনের স্টেশন মাস্টার মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসাং থোয়াই জানান, ১৮ দলের নেতাকমীরা দুপুরে পৌরশহরের সড়ক বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রেল স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ তারা স্টেশন এলাকায় পার্কিং করা ৬টি মাইক্রোবাস ভাঙচুর করে। পরে নেতাকর্মীরা পৌর শহরেরRead More


সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতাউর রহমান (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বুধবার রাত পৌনে আটটায় খড়িয়ালা নামক স্থানে সিএনজি ও মালবাহী ভ্যানগাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালাছড়া গ্রামের আবদুল মতিনের পুত্র। তিনি রূপালী ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দায়িত্ব পালন শেষে যাত্রীবাহী সিএনজিযোগে বিশ্বরোডের দিকে আসছিলেন। তাদের বহনকারী সিএনজিটি মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ভ্যানগাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতেRead More


কসবা উপজেলা এস.এম.সিতে মাজিদ শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

মাশিকুর রশীদ ঢালী মুকুট ঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১৩ ইং এস.এম.সি পর্যায়ে মো.মাজিদুল ইসলাম(মাজিদ) কুটি ইউনিয়নের ৬২নং বিলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।তিনি এসএসসি-১৯৯৯, এইচ এস সি-২০০১, ডিগ্রী-২০০৫ সালে পাশ করেন। এলাকায় একজন তরুন সমাজ সেবক হিসেবে সুপরিচিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউপির বিলঘর গ্রামের পিতা মৃত-আক্কাছ আলীর প্রথম পুত্র। তিনি শ্রেষ্ঠ স্কুল পরিচালনা কামিটির সভাপতি নির্বাচিত করায় উপজেলা পরিষদ, প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, সকল শিক্ষক, শিক্ষিকা বৃন্দদের কাছে দোয়া কামনা করেছেন।


This site is protected by wp-copyrightpro.com