December, 2013
আজ রবিবার ৮ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস
সুমন আহমেদ: ১৯৭১সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া শহর মুক্ত হয়েছিল। এ দিনেই মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহমেদ চৌধুরী শহরের পুরাতন কাচারী ভবনস্থ তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করতে ৭১’র ৩০নভেম্বর থেকে জেলার আখাউড়া সীমান্ত এলাকায় মিত্র বাহিনী পাক বাহিনীর উপর বেপরোয়া আক্রমন চালাতে থাকে। ১ডিসেম্বর আখাউড়া সীমান্ত এলাকায় ২০হানাদার নিহত হয়। ৩ তারিখ আজমপুরে প্রচন্ড যুদ্ধ হয়। এখানে ১১হানাদার নিহত হয়। শহীদ হন ৩জন মুক্তিযোদ্ধা। এরই মাঝে নবগঠিত বিজয়নগর উপজেলার মেরাশানী, সিঙ্গারবিল, মুকুন্দপুর, হরষপুর, আজমপুর, রাজাপুর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। ৪ডিসেম্বর পাকRead More
আলি আসিফ গালিবের মাতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকম এর পরিবার বর্গের শোক প্রকাশ
সুমন আহমেদ: ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টি ফোর ডটকম ওয়েব পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক আলি আসিফ গালিবের মাতার মৃত্যুতে উক্ত ওয়েব পোর্টাল এর প্রকাশক সারওয়ার জাহার দীপু ও সম্পাদকীয় মন্ডলীর সভাপতি প্রাণতোষ পাল এবং পরিচালক আমিনুল আলম জুয়েল গভীর শোক প্রকাশ করেছেন।ব্রাহ্মণবাড়িয়া টুয়েন্টিফোর ডটকম এর পরিবারের পক্ষ থেকে আলি আসিফ গালিবের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তারা বলেন, ব্যক্তিগত ভাবে উনি একজন ধার্মিক ও মমতাময়ী মা ছিলেন। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা উনার আত্বার মাগফেরাত কামনা করি।
আলি আসিফ গালিব এর মাতার ইন্তেকাল : নামাজে জানাযা অনুষ্ঠিত হবে আজ বাদ জহুর
ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল ভিশনের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া / তিতাস টোয়েন্টিফোরডটকম এর সম্পাদক আলি আসিফ গালিব এর মাতা, বাংলাদেশ কৃষি ব্যাংক এর সহকারী মহাব্যবস্থাপক (অবঃ) আলী আকবর মজুমদার এর সহ ধর্মীনি গতকাল শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮)। তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহহুমার নামাজে জানাযা আজ রবিবার বাদ জহুর মডের গোড়া আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে। উক্ত জানাযায় উপস্থিত হয়ে মরহুমার আত্বার মাগফেরাতের দোয়া করার জন্য আপনাদের সকলের নিকট অনুরোধ করা হল।
আলি আসিফ গালিব এর মাতার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া ক্যাবল ভিশনের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া / তিতাস টোয়েন্টিফোরডটকম এর সম্পাদক আলি আসিফ গালিব এর মাতা আজ শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮).তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার আত্বার মাগফেরাতে সকলের নিকট দোয়া কামনা করা হল। জানাযার সময় যথা সময়ে জানানো হবে।
আশুগঞ্জে ধান চাউল সংগ্রহ অভিযান শুরু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি আমন মৌসুমের ধান-চাউল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গুদাম চত্বরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ ধান চাউল সংগ্রহ অভিযান শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুছ ছালাম, জেলা চাউলকল মালিক সমিতির সভাপতি জিয়াউল করিম খান সাজু,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ভূইয়া, আশুগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা শাকিল আহমেদ। চলতি আমন মৌসূমে আশুগঞ্জ উপজেলায় ৪হাজার ৩শ ১১মেট্রিক টন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সংগ্রহের প্রথম দিনে প্রায় ১শ মেটিকটন চাউল সংগ্রহ হয়েছে। চলতি মৌসূমে সরকার প্রতি কেজি চাউল ৩০Read More
সরাইলের ইতিবৃত্ত গ্রস্থের মোড়ক উস্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
মাহমুদা ইয়াসমিন ,সরাইল থেকে : সরাইলের ইতিবৃত্ত গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকাশনা উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক সঞ্জীব কুমার দেবনাথ। মোড়ক উন্মোচনের আগেই সদ্য প্রয়াত বিশ্বনেতা লেনসেন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি দাড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে ত্রিতাল সঙ্গীত নিকেতনের পরিচালনায় সরাইলের একটি জারি গান দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান। সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে মূখ্য অলোচক ছিলেন অধ্যাপক মানবর্দ্ধন পাল,বক্তব্য রাখেন,কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.Read More
নাসিরনগরে দারোগার বাসা থেকে পিস্তল চুরি
মোঃ আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়াঃ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই ঘটিকার সময় নাসিরনগর থানার এস আই মোঃ রফিকুল হাসানের বাসা থেকে একটি সরকারি পিস্তলসহ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই ঘটনায় মোঃ আমীর ওরপে আম্বর আলী(২০) ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র পিপাস মালাকার(১২)কে গ্রেফতার করেছে ও অজ্ঞাতনামাদের আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা অস্ত্র মামলা নং- ৬,তারিখ-৬/১২/২০১৩ইং রুজু করা হয়েছে। জানা যায় উক্ত এস আই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাবেক সহকারী শিক্ষক কর্মকর্তা মোঃ আব্দুল হাইয়ের বাসা ভাড়া থাকতেন। তিনি জানান রাত দেড় ঘটিকায় সরকারী ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়েRead More
কসবায় এক রাতে ৪ ঘরে ডাকাতি : ৩ লাখ টাকা ও ১৫ভরি স্বর্ণসহ মামলামাল লুট
কসবা প্রতিনিধি ॥ কসবা উপজেলার পৌর এলাকার এক রাতে পৃথক ৪টি ঘরে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাতরা নগদ তিন লক্ষাধীক টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে তিন জন আহত হয়। শুক্রবার মধ্য রাতে কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় এঘটনা ঘটে। জানাযায়, শুক্রবার গভীর রাতে কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বন্ধুকের ভয় দেখিয়ে দুই বাড়ির ৪টি ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও বাড়ির মালিক সামসুন্নাহারকে মারধোর করে নগদ ৮০ হাজার টাকা ও ৩ ভরিস্বর্ণ, একই পাড়ার নাছিমা আলমকেRead More
প্রয়াত হলেন কিংবদন্তী নেলসন ম্যান্ডেলা………..কাঁদছে সারা বিশ্ব
বিশ্বখ্যাত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার প্রয়াত হলেন। অবসান হল একটি যুগের । বিংশ শতাব্দীর পৃথিবী তাঁকে মনে রাখবে বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য। স্থানীয় সময় বৃহস্পতিবার জোহনেসবার্গে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫। গত সেপ্টেমবর মাস থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বাড়ির মধ্যেই জীবনদায়ী ব্যবস্থায় তাঁকে রাখা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা জীবনের তিন দশক রাজনৈতিন বন্দী হিসাবে কাটিয়েছেন। ফুসফুস সংক্রমণের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আজ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ আফ্রিকার অধুনা প্রেসিডেন্ট জেকবRead More
আগামীকাল নাসিরনগর মুক্ত দিবস
নাসিরনগর প্রতিনিধি : আগামীকাল ৭ ডিসেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা নাসিরনগরকে হানাদার মুক্ত করে নাসিরনগরে উড়ায় লাল সবুজের পতাকা। নাসিরনগরের ইতিহাসে এ দিনটি বিশেষ স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৫ নভেম্বর পাক হানাদার বাহিনী নাসিরনগরে তাদের এদেশীয় দোসর, রাজাকার, আল-বদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার ফুলপুর, নুরপুর, কুলিকুন্ডা, সিংহগ্রাম ও তিলপাড়া গ্রামবাসীর উপর চালায় অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘর-বাড়িতে। পাকবাহিনীর অমানবিক নির্যাতনে বহু লোক হতাহত হয়। ১৯৭১ এরা এই দিনে মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতা নসিরনগর থানাRead More



















