Main Menu

November, 2013

 

সাবেক এম.পি মরহুম আবদুল লতিফ-এর ১২তম মৃত্যুবার্ষিকী

১৭ নভেম্বর রবিবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়ার কৃর্তি সন্তান আধুনিক নবীনগরের রুপকার ও নূরনগর উপজেলার ঘোষক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং  নবীনগর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এডঃ আবদুল এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষে ঢাকার এক এতিমখানায় কোরআনখানি ও মিলাদ শেষে এতিম ও দূস্থদের মাঝে তাবারুক বিতরণের ব্যবস্থাসহ মরহুমের নির্বাচনী এলাকায় নবীনগরর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মরহুমের প্রতিষ্ঠিত নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে সকাল থেকে কোরআনখানি, স্বরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাদুধ্যায়ী,Read More


মীর সরাফত আলী সফু ও বাবুর মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীল সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুকে হয়রানিমূলক মিথ্যামামলায় গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে ও শহর বিএনপি’র নেতা এ.এফ.এম সামসুল আরেফিন আরিফের পরিচালনায় সমাবেশে বক্তাগন অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীল সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউলRead More


বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিদেশিদের সঙ্গে মধ্যস্থতায় ভারত

ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরন একথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের শান্তি-স্থিতিশীলতা বজায়ে রাখতে যেসব দেশ কাজ করছে এবং আগ্রহ রয়েছে তাদের সঙ্গে ভারত আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ডাইনিং হল কাম লাইব্রেরি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাংলাদেশের রাজনৈতিক সংকটের ব্যাপারে ভারত ও আমেরিকার অবস্থান এক কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো কথা বলেননি পঙ্কজ শরণ। প্রধানমন্ত্রীRead More


পবিত্র ১০ই মহরম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল

সুমন নূর: আখাউড়া উপজেলার ধরখার ইউপিস্থ রুটি গ্রাম বাসীর উদ্যেগে গতকাল ১০ই মহরম এর ৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল রুটি উঃ পাড়া মরহুম আব্দুল গনি মেম্বারের বাড়ি প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খন্দকার গোলাম মাওলা নকশে বন্দী রেফায়ী। সহ-সভাপতি ছিলেন আব্দুর রহিম মাষ্টার ও সফিকুল ইসলাম আবরু।এডঃ কে, এম সফিকুর রহমানের সভাপতিত্বে ইসলামিক ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এডঃ কে, এম আলমগীর হোসেন সহ-সভাপতি আখাউড়া উপজেলা আওয়ামীলীগ, আক্তার হোসেন ভূইয়া সভাপতি ধরখার আওয়ামীলীগ, আব্দুল হান্নান মেম্বার সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা মৎস জীবিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিক্সা ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, (সিএনজি চালক) ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকার মো. শাহআলম মিয়া(৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং এর মদন মোহন সরকার(৫০)। নিহত অপর দু জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ছায়েদুল হক খান জানান, সরাইল থেকে জেলা সদরে আসছিল এমন একটি সিএনজিরRead More


আগামী ২২শে নভেম্বর,২০১৩ মরহুম এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী

                সুপ্রীয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আসসালামু আলাইকুম। আগামী ২২শে নভেম্বর, ২০১৩ আমার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মরহুম লুৎফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যু বার্ষিকী। তার সহ ধর্মিনী আমি মিসেস ফরিদা হাই-ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, সহযোগী সংঘঠন এর বিশাল কর্মীবাহিনী এবং ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপ্রিয় জনগন এর নিকট বিনীতভাবে জানাচ্ছি যে, মরহুমের “স্মৃতি পরিষদের” পক্ষ থেকে মরহুমের ব্রাহ্মণবাড়িয়ার পিত্রালয়ে আগামী ২৯ নভেম্বর, ২০১৩ মিলাদ, দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। আপনারা তার আত্মার সাথী। আমরা উক্ত অনুষ্ঠানে  আপনাদের উপস্থিতি কামনা করি। আপনাদের সদয়Read More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ পৈরতলায় ব্যাপক সংঘর্ষ। ১ জন নিহত। ভাংচুর, অগ্নিসংযোগ

সুমন নূর :অটোরিকশার ভাড়া আদায়কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দক্ষিণ পৈরতলা-সরকার পাড়ার মধ্যে ব্যাপক সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় পৌরসভার সরকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদশাহ আহমেদ (বুলেট)  (২৫) পিতা: মৃত কবির মিয়া, সরকার পাড়া, বাহ্মণবাড়িয়া। স্থানীয় সূত্র জানায়, পঙ্খীরাজের ভাড়া নিয়ে দক্ষিন পৈরতলার কয়েকজনের সাথে চালকের কথা কাটাকাটি হয়।এ সময়  আরোহীরা পঙ্খীরাজের চালককে মারধর করে। এ ঘটনায় সরকার পাড়া থেকে একটি দল দক্ষিণ পৈরতলা বাস ষ্ট্যান্ডে কয়েকটি বাস কাউন্টার ভাংচুর করে। এর পরে দক্ষিন পৈরতলা থেকে একটি দল দেশীয় অস্ত্র, বন্দুকRead More


বিজয়নগরে সোনালী ব্যাংকের উপজেলা শাখা উদ্ধোধন

প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার নব-গঠিত বিজয়নগর উপজেলা সদরে প্রথমবারের মতো সোনালী ব্যাংক উপজেলা শাখা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুরে উপজেলা সদরে এই ব্যাংকের উপজেলা শাখার উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার ডিজিএম মো.ওবায়েদুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, সোনালী ব্যাংক কুমিল্লা অফিসের জিএম আমিন উদ্দিন আহম্মদ,বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঞা,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূঞা,ইউপি চেয়ারম্যান হাজি আকতারRead More


১৬ সদস্যের সর্বদলীয় সরকারের খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদকঃ সর্বদলীয় সরকারের গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং সাম্যবাদী দলের প্রতিনিধিদের নিয়ে ১৬ সদস্যের একটি মন্ত্রীসভার খসড়া তৈরি করেছেন প্রধানমন্ত্রী।প্রধান বিরোধী দল বিএনপিকে ছাড়াই এ সরকারের মন্ত্রীসভার সদস্য হচ্ছেন ১৬ জন। বিএনপি আসলে এর আকার আরো বাড়তে পারে। আর জাতীয় পার্টির অবস্থান পরিষ্কার না হলেও তারা এ সরকারে থাকবে বলে বিশ্বাস প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী কার্যালয় ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে এ সব বিষয় জানা গেছে। সর্বদলীয় সরকারের সম্ভাব্য মন্ত্রীরা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েলRead More


ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে গোষ্ঠীগত দ্বন্ধে দুই পক্ষের সংঘর্ষ।

শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে আজ শুক্রবার ভোরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়। স্থানীয় কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর সাথে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী জানায়, বড়দা রন্জন মাঠে ক্রিকেট খেলতে যায় স্থানীয় কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর ছেলেরা । ওখানে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজন তুচ্ছ বিষয় নিয়ে কালাগাজি ও  ওমর আলীর গোষ্ঠীর  লোকজনের সাথে বিবাদে জড়িত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে আহমেদ আলীর গোষ্ঠীর  লোকজন প্রতিপক্ষের লোকজনকে মারধর করে।এ ঘটনার জেরRead More


This site is protected by wp-copyrightpro.com