Main Menu

November, 2013

 

সরাইলে পরিবহন ডাকাত হেলাল গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ : সরাইলে মহাসড়কের পরিবহন ডাকাত হেলাল (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল হেলাল। পুলিশ জানায়, ডাকাত হেলাল উপজেলার ইসলামাবাদ (গোগদ) গ্রামের জমির আলীর ছেলে। একটি গ্রুপের সাথে মিলে সে দীর্ঘ দিন যাবত বিভিন্ন পরিবহনে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল ১১টায় সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) ইশতিয়াক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামাবাদ চক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। তার কাছ থেকে স্থানীয় একাধিক সংঘবদ্ধ ডাকাত দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদRead More


আওয়ামীলীগের মনোনয়ন পত্র বিক্রয় শেষ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী ১৫ জন

  মোহাম্মদ মাসুদ : গতকাল রোববার ছিল বাংলাদেশ আওয়ামীলীগের দশম জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পত্র বিক্রয়ের শেষ দিন। দলের মনোনয়ন পত্র ক্রয়ে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া- ২ ( সরাইল- আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় একাধিক সূত্র জানায়, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় হয়েছে। সরাইল থেকে চারজন, সদর থেকে একজন ও শুধু আশুগঞ্জ থেকে ক্রয় করেছেন দশ জন। মনোনয়ন পত্র ক্রয়ের তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সরাইল থেকে শহীদ আওয়ামীলীগ নেতা এRead More


কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে কসবায় বিএনপির বিক্ষোভ মিছিল

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সারাদেশের ন্যায় বিক্ষোভ মিছিল করেছে কসবা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন।গত ১৬ নভেম্বর শনিবার বিকালে কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো.কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশের শেষে স্থানীয় পুরাতন বাজাস্থ স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন হেলাল, বশির চৌধুরী,সাধারণ সম্পাদক ইলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফ আলী,উপজেলা বিএনপির সাংগঠনিরক সম্পাদক শরীফুল ইসলাম,মেহারী ইউপি চেয়ারম্যান গোলা,মোস্তফা, উপজেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসানRead More


আগামী ২২ নভেম্বর এডঃ লুৎফুল হাই সাচ্চুর ৩য় মৃত্যু বার্ষিকী

আগামী ২২ নভেম্বর, ২০১৩ আমার স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য মরহুম লুৎফুল হাই সাচ্চুর ৩য় মৃত্যু বার্ষিকী। তার সহধর্মিনী আমি মিসেস ফরিদা হাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠনের বিশাল কর্মীবাহিনী এবং ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপ্রিয় জনগন এর নিকট বিনীতভাবে জানাচ্ছি যে, মরহুমের স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের ব্রাহ্মণবাড়িয়ার পিত্রালয়ে আগামী ২৯ নভেম্বর, ২০১৩ মিলাদ,দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ সভার আয়োজন করা হবে। আপনারা তার আত্মার সাথী। আমরা উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি। আপনাদের সদয় অবগতির জন্য আরে জানাতে চাই যে, ব্রাহ্মণবাড়িয়া কোন এলাকা/শহর/ইউনিয়ন/উপজেলার যদি কেহ কোন প্রতিষ্ঠান  মরহুম লুৎফুল হাইRead More


জহির-সিরাজের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

  নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের দাবীতে সারাদেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রাজপথে আন্দোলন করাকালীন ফ্যাসিষ্ট পাকশালী আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার সাবেক ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুর হক খোকন, ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সকল গ্রেফতারকতৃ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং অযথা হয়রাীমুলক রিমান্ড আবেদনের প্রতিবাদে জেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার দুপুর ২টায় শহরের কাচারীপাড়স্থ পৌর মুক্তমঞ্চে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্তRead More


সরাইলে ডাকাত গ্রেপ্তার । গডফাদারের চাঞ্চল্যকর তথ্যসহ তালিকা প্রকাশ

মো: মাসুদ, সরাইল: সরাইলে বাবুল (২৫) নামের এক পরিবহন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সে পুলিশের কাছে তার একাধিক সহযোগী ও গডফাদারের চাঞ্চল্যকর তথ্যসহ তালিকা প্রকাশ করেছে। পুলিশ জানায়, ডাকাত বাবুল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবদুল মালেকের পুত্র। সে দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহনে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বাড়িউড়া গ্রামে বাবুলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ডাকাত বাবুল পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে পুলিশকে জানিয়েছে, মহাসড়কের বিশ্বরোডRead More


আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধি : সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আখাউড়ায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। শনিবার সকাল সাড়ে ১১ টায় আখাউড়া পৌরশহরের সড়ক বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে, মিছিলটি পৌরশহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে। পৌর বিএনপি সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে পথসভায় সাবেক এমপি মুশফিকুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাত হোসেন লিটন, ছাত্রদল সভাপতি আল-আমীন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বের।


সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ডাকা হয়েছে অভিভাবক সমাবেশ। গতকাল বিকেলে উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমূখ। অতিথিরা বিদ্যালয়ের দশজন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা সনদ তুলে দেন। প্রধান অতিথিRead More


সরাইলে সাপ আতঙ্ক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে বিরাজ করছে সাপ আতঙ্ক। ঘুম নেই তের পরিবারের সদস্যদের। একাধিক বেঁদে উজার দারস্ত হয়ে ও কোন কুল কিনারা পাচ্ছেন না তারা। সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের আবদুল আলীমের বাড়িতে চলছে এ আতঙ্ক। বাড়ির পাশে রয়েছে ফসলি জমির মাঠ ও কিছু ঝোপঝাড়। গ্রামবাসী ও ভুক্তভোগীরা জানায়, গত তিন সপ্তাহ আগে বাড়িতে এক ফুট লম্বা একটি গোখরো সাপের বাচ্চা দেখতে পান জনৈক গৃহকর্তা হামিদ মিয়া। তিনি কৌশলে বাচ্চাটিকে ধরে বোতলে বন্ধি করে রাখেন। ২/১ দিন পর বাড়ির উঠানে পথে দিনে ও রাতে একাধিক সাপের বাচ্চা দৌড়াদৌড়ি লাফালাফিRead More


প্রাণ গেলো ৬ যাত্রীর

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ছয় যাত্রীর। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালক মো. শাহ আলম মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং-এর মদন মোহন সরকার (৫০), নন্দ লাল সরকার (৪৮), জগদীশ সরকার (৪৭), রথীন্দ্রনাথ সরকার (২৮) এছাড়া ইলিয়াস মিয়া (৩২) অজ্ঞাত। জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ছায়েদুল হক খান জানান, সিএনজিটি সরাইল থেকে জেলা সদরে যাত্রী নিয়ে যাচ্ছিলো। ঘটনাস্থলে মাটি বহনকারী ট্রাক্টরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।Read More


This site is protected by wp-copyrightpro.com