Tuesday, October 15th, 2013
সরাইলে গাঁজা ও ট্রাকসহ আটক এক
র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৪ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় বি-বাড়িয়া জেলার সরাইল থানাধীন শাহবাজপুর বাস স্টান্ডের গনি স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ কেজি গাজা ও একটি ট্রাক সহ ০১ জন আসামি গ্রেপ্তার করে। আসামীর নাম ঃ মোঃ জসিম খান (৩৫) পিতাঃ মৃত আরশ আলী খান সাং-মন্দিপাড়া থানা বি-বাড়িয়া সদর, জেলা বি-বাড়িয়া । উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ১,৫০,০০০/- টাকা।
পশুরহাটে বাড়ছে ক্রেতা, বাড়ছে দাম
প্রতিনিধি: ঈদের একদিন আগে বেচা-কেনায় জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় পশুরহাটগুলো। ক্রমশই মানুষের ভিড় বাড়ছে হাটগুলোতে। তবে আগের দিনের চেয়ে বিক্রেতারা একটু বেশি দাম হাকছে বলে অভিযোগ ক্রেতাদের। মঙ্গলবার অন্নদা স্কুল মাঠে পশুর হাট ঘুরে দেখা গেছে সকাল থেকেই ক্রেতা বাড়ার সঙ্গে কিছুটা বাড়তে শুরু করেছে দামও। দাম কিছুটা বাড়লেও তা এখনও সহনীয় পর্যায়েই আছে বলেই মনে করছেন ক্রেতারা। গত দুই দিন যাবৎ হাটগুলোতে পশু বিক্রি কম হওয়ায় বিক্রেতাদের মাঝে হতাশা তৈরি হলেও ক্রেতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রত্যাশা। দাম একটু বাড়লেও ক্রেতাদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ। গরু ব্যবসায়ীরা জানিয়েছেন গতদিনের চেয়েRead More



















