August, 2013
বিজয়নগরে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রিপন মিয়া (৪০)কে গ্রেফতার করেছে। রিপন একটি মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক এস আই শাহআলম সঙ্গীয় ফোর্স সহ নোয়াবাদির তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রিপন সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি গ্রামের আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানা সহ অন্যান্য থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘুষের টাকা ফেরত চাওয়ায় গ্রেপ্তারের হুমকি বাদী এলাকাছাড়া
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের দারোগার কাছে ঘুষের টাকা ফেরত চাওয়ায় মামলার বাদী ও স্বজনদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছে পুলিশ। পুলিশের লিখে দেয়া একটি কাগজে বাদীর স্বাক্ষর আদায়ের জন্য নানান কৌশলে দিনরাত চাপ দিচ্ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। স্বাক্ষর না করলে মামলার বিশাল ক্ষতি হয়ে যাবে এমনটি বলছেন বার বার। এ ঘটনায় বাদী শিউলী বেগম তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার বৃদ্ধ পিতা ও স্বজনরা ২৪ ঘন্টা পার করছেন আতঙ্কে। ঝামেলা থেকে বাঁচতে হলে পুলিশের লিখে দেওয়া কাগজে স্বাক্ষর করার জন্য পুলিশের বশিভূত বিভিন্ন লোক দিয়ে তদবির করাRead More
কসবা মেহারী ইউনিয়ন বিএনপির অলোচনা সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
কসবা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক অলোচনা সভা, দোয়া ও ইফতার মাহ্ফিল গত বুধবার মেহারী ইউপি ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাধারণ সম্পাদক ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম, মেহারী ইউপি চেয়ারম্যান মোস্তুফা কামাল, কসবা পৌর বিএনপির সভা আলী আশ্রব, কুটি ইউপি বিএনপির সভাপতি মো.নজরুল ইলাম জিতু, সাধারণ সম্পাদক বজলুর রহমান, কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুবেল, কসবা উপজেলা সেচ্ছাসেবক Read More
৩২লাখ টাকার লোভ দেখিয়ে ৩৫ হাজার টাকা নিয়ে বিকাশের এজেন্ট চম্পট
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা ধরখার ইউপির ধরখার গ্রামের মিশন মিয়ার কন্যা লুবনা আক্তার (১৫) নবম শ্রেণীর ছাত্রী সরল বিশ্বাসে অধিক মোনাফার লোভে পড়ে নগদ ৩৫ হাজার টাকা দেয় ৩২ লাখ টাকার আশায়। কথায় বলে চোরে না শুনে ধর্মের কাহিনী। এমনি একটি ঘটনা ঘটেছে জেলার আখাউড়া থানার ধরখার গ্রামে। লুবনা নামে মেয়েটির ব্যক্তিগত নম্বর ০১৭৫১-৬৪৩৮৮৪ গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকাস্থ একটি ব্যক্তিগত বিকাশ নং-০১৭৭৮-৩১১২০০ প্রথম ৬শত টাকা দেওয়ার কথা বলে । লুবনা সরল বিশ্বাসে কথা বলে ৬শত টাকা পাঠাইয়ে দেয়। তার কিছুণ পরে উক্ত নম্বরের গ্রাহক লুবনাকে আবারRead More
কসবায় তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল
কসবা প্রতিনিধি : তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবিতে গতকাল বুধবার বিকালে কসবা উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।মিছিলটি কসবা উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় প্রদিক্ষণ শেষে কসবা পুরাতন বাজার স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহ সভাপতি বেলায়েত হোসেন হেলাল, সাধারণ সম্পাদক ইকলিল আজম, কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জমির খান প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুদুলRead More
আজ জেলা বিএনপি’র ইফতার মাহফিল, ব্যাপক আয়োজন
আজ ১লা আগস্ট ২০১৩ জেলা বিএনপি’র উদ্যোগে স্থানীয় লোকনাথ দীঘি (টেংকের পার) মরহুম সিরাজুল ইসলাম পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা বিএনপি’র ইফতার মাহফিল। গত রাত্রে টেংকের পাড়স্থ পৌর মিলনায়তনে গিয়ে দেখা যায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যাপক ভীড় উচ্ছাস। সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ নজির আহমেদ। তিনি বলেন, প্রায় হাজার লোকের খাবারের আয়োজন করা হয়েছে। জেলা বিএনপি’র সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের সার্বিক তৎপরতায় এ বিশাল আয়োজন করা হয়েছে। দাওয়াত করা হয়েছে প্রধান রাজনৈতিক, সামাজিক, ও মুরুব্বীদের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সাবেকRead More



















