Main Menu

August, 2013

 

ঈদ মার্কেট থেকে ৩ বখাটে আটক

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ মার্কেট থেকে ৩ বখাটে যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের কোর্ট রোড এলাকার সিটি সেন্টার থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে। আটক যুবকরা হলো- হাসান আল ফারাবি (১৭), জাহিদুল ইসলাম (১৯) ও শফি মিয়া (১৭)। তাদের সবার বাড়ি শহরের কলেজপাড়ায়। তারা ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা তরুণীদের উত্যক্ত করছিল বলে জানায় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (এএসআই) আলাউদ্দিন আহমেদ জানান, সিটি সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ফ্যাশন হাউজ স্বপ্নলোকে আসা কিছু তরুণীর পিছু নিয়ে উত্যক্ত করছিল ওই তিন যুবক। ওই বিপনীRead More


দারিদ্র বান্ধব বর্তমান সরকারকে পূনরায় জয় যুক্ত করতে হবে.. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে । ভিজিএফ, টিআর, কাবিখা, বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, মাতৃত্ব কালিন ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও কৃষি ভর্তুকি চালু করেছে। দেশের  দরিদ্র জনগোষ্ঠির জীবনযাপনের মান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লে কর্মমুখী প্রশিণ দান, ুদ্র ঋণ বিতরণ, সমবায় সমিতি গঠন সহ তাদের বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন উপকরণ প্রদান করা হচ্ছে। ফলে দেশে বেকারত্ত কমেছে, দারিদ্রতা হ্রাস পেয়েছে।Read More


নবীনগরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে,  গত বৃহষ্পতিবার বিকেলে উপজেলার প্রত্যন্ত বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের হক মিয়ার শিশু কন্যা মারিয়া (০৩) বাড়ির পাশে খেলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।


কসবা উপজেলা আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের কর্মী সমাবেশ ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

প্রতিনিধি :  পবিত্র মাহে রমজান উপলে কসবা উপজেলা আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ, দোয়া ও ইফতার মাহ্ফিল গতকাল শুক্রবার (২ আগষ্ট) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পার্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব শাহ্ আলম এডভোকেট এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মো.আজহারুল ইসলাম,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম জি হাক্কানী,আমেরিকা প্রবাসী আওয়ামীলীগের নেতা মো.সফিকুল ইসলাম,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন জুয়েল,সাধারণRead More


তিতাস নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন তিতাস নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন (৫০) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের শিমরাইলকান্দি সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিহত নৌকার মাঝি শামসুদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ায়।জানা গেছে, সরাইলের শাহবাজপুর ইটখলা থেকে ইট নিয়ে আখাউড়ার দিকে রওয়ানা হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে শামসুদ্দিন মাঝির খালি নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন মাঝি নিহত হন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিRead More


তিতাস নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া শহর সংলগ্ন তিতাস নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন (৫০) নামে এক নৌকার মাঝি নিহত হয়েছেন।শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের শিমরাইলকান্দি সংলগ্ন তিতাস নদীতে এ ঘটনা ঘটে। নিহত নৌকার মাঝি শামসুদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর উত্তর পাড়ায়।জানা গেছে, সরাইলের শাহবাজপুর ইটখলা থেকে ইট নিয়ে আখাউড়ার দিকে রওয়ানা হওয়া একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে শামসুদ্দিন মাঝির খালি নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন মাঝি নিহত হন।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিRead More


জেলা বিএনপির আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদক : জেলা বিএনপির তার অংগ ও সহযোগী সংগঠনের সমূহের উদ্যোগে আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তার অংগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইফথার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা উকিল আঃ সাত্তার ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিরেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি আঃ খালেক, তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলামRead More


সমাজ গঠনে ইমামদের নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে.. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ইমামগন সমাজের সর্বশ্রেষ্ট ও সর্বউচ্চ মর্জাদার আসনে উপবিষ্ট। দলমত নির্বিশেষে সকল পেশার, সকল শ্রেনীর মানুষ ইমামদের নেতৃত্ব মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের পেছনে নামাজ আদায় করে। ইমামদের ওয়াজ নসিহত মানুষ আগ্রহভরে শোনে এবং তা বিশ্বাস করে। তাই সমাজের সকল মানুষ কে নেতিবাচক যাবতীয় আচারণ থেকে বিরত রাখতে ইমামদের কে গুরত্তপূর্ন ভুমিকা রাখতে হবে । মেয়র ইমামগনকে ব্যাক্তি গত স্বার্থ, লোভ, লালসা ও রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে নিরপেক্ষ ভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার আহবান জানান।Read More


কমিটি পুনর্বহালের দাবি, আখাউড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ

প্রতিনিধি: বিলুপ্ত করা কমিটি পুনবাহালের দাবিতে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। পুলিশ এসে অবরোধকারিদের সরিয়ে দিলে প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে এক সমাবেশ থেকে কমিটি পুনর্বহালে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ছাত্রলীগ নেতৃবৃন্দ পৌর এলাকার সড়ক বাজার দোতলা মসজিদের সামনে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় ভেঙ্গে দেওয়া কমিটির আহবায়ক মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা কমিটি পুনর্বহালে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দেন। সমাবেশে ছাত্রলীগ নেতা মো. ফজলে রাব্বি, মো শামীমRead More


বিজয়নগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা প্রেসকাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া, সহসভাপতি শামসুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর বিজয়নগর প্রতিনিধি আজহারুল ইসলাম খান শাহ আলম, সাংবাদিক মহসীন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা মানবাধিকার সংগঠনের (আসক) সভাপতি সারোয়ার হাজারী পলাশ, উপজেলা স্কাউট কমিশনার আবুল রোমান, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক রাসেল খান,Read More


This site is protected by wp-copyrightpro.com