August, 2013
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল শিক্ষকসহ ৩জন গুরুতর আহত
প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে এক স্কুল শিক্ষক ও তার পরিবারের তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪ ল টাকা, ৪টি হালের গরু এবং ফ্রিজ ও টেলিভিশন লুট করে নিয়ে যায়। জানা যায়. সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের স্কুল শিক্ষক ও ওই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ওরফে আসাদ মাস্টারের সাথে জমির খান, সালমান খান এবং আলী মিয়ার মামলা সংক্রান্ত ঘটনার বিরোধ চলে আসছিল। গত বুধবার গভীর রাতে তাদের নেতৃত্বে ৮/১০জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত
প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় লোকনাথ দীঘির ময়দান থেকে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শোক র্যালী বের হয়। র্যালীটি স্থানীয় জাতীয় বীর আবদুল কুদ্দুছ মাখন মুক্ত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক নুরRead More
সরাইলে জাতীয় শোক দিবস পালিত
প্রতিনিধি:সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস ও স্বায়ত্বশাসিত প্রতিষ্টান সমূহে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সাহিত্যিকদের অংশ গ্রহনে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মোনাজাত করা হয়।Read More
বাঙ্গালী জাতির কাছে বঙ্গবন্ধুর নাম চিরকাল চিরস্বরণীয় হয়ে থাকবে-এড.শাহ্ আলম এমপি
প্রতিনিধি :কসবা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জাতির জনকের শাহাদত বার্ষিক পালন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবদ্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলে গতকাল ১৫ আগষ্ঠ কসবা উপজেলা প্রশাসন ,উপজেলা আওয়মীলীগ, পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে জাতীয় শোক দিবস কসবা উপজেলা ও জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানেরর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.মোহাম্মদ শাহ্ আলমঅ বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, সহকারী কমিশনার (ভূমি)Read More
বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রাইভেটকারসহ আটক তিন
প্রতিবেদক : কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাতে শহরের ভাদুঘর এবং আদালত এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয় । পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভাদুঘর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ১৪৪৩০৪) কে থামানোর সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে চলে যায়, পরে পুলিশ সুপারের কার্য্যালয়কে বিষয়টি অবহিত করলে অতিরিক্ত পুলিশ সুপার আদালত এলাকায় রাস্তায় বেড়িকেট সৃষ্টি করে গাড়িটিকে আটক করে। এসময় গাড়িতে থাকা কিশোরগঞ্জ জেলার মিঠামণি এলকার পরিমল বণিকের ছেলে পলাশ মণি(২৪), পিরোজপুর জেলার কামারকাঠি এলাকার হাবিবুর রহমানের ছেলেRead More
বৃহস্পতিবার জাতীয় শোক দিবস
ডেস্ক টোয়েন্টিফোর : ৫ আগস্ট বৃহস্পতিবার জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী।১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে সূর্য ওঠার আগে ধানমন্ডির বাসভবনে সপরিবারে তাঁকে স্বাধীনতা-বিরোধী চক্র নির্মমভাবে হত্যা করে।ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, একে একে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামালকে।এ দিনটি যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জেলা তথ্যRead More
সরাইলে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রতিনিধি : সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থানে হাজী নানু মিয়ার মক্কা ব্রিক ফিল্ড গেইট থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর বিজয়নগর প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম সরেজমিনে পরিদর্শন শেষে জানিয়েছেন, বুধবার বেলা ১১ টায় পথচারীরা যুবকের লাশ মক্কা ব্রিক ফিল্ড গেইটে পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে অবগত করলে জনগণের সহায়তায় লাশটিকে পানি থেকে উদ্ধার করা হয়। সরাইল থানার এস আই সিদ্দিকুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ১১ কর্মী আটক
শামিম-উন-বাছির: জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বুধবারে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই শহরের প্রধান সড়ক টি.এ রোডে রিকশা ও ব্যাটারি চালিত ইজিবাইক চলতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকান-পাটও খুলতে শুরু করেছে। শহরের কোথাও জামায়াত-শিবির কর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি। তবে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ও পিকআপ ভ্যানে টহল দিতে দেখা গেছে। এদিকে, জেলার কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যানবাহন চলাচল করেছে। এছাড়া আখাউড়া স্থলবন্দরেরRead More
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কসবায় পুলিশসহ আহত ২৪, গ্রেপ্তার ৪
ডেস্ক ২৪: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আড়াইবাড়ী কদমতলী মোড়ে গত সোমবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের ছয়জন কনস্টেবল আহত হয়েছেন। এ সময় তিনটি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া শটগানের গুলি ১৮ জন গ্রামবাসীর শরীরে বিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের আবদুছ ছাত্তার চৌধুরীর ছেলে মামুন মিয়া চৌধুরী (২৫) গত রোববার (১১ আগস্ট) বিকেলেRead More
কসবায় এক মণ গাজাঁসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক মণ ভারতীয় গাজাঁসহ ফরিদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। গ্রেফতারকৃত ফরিদ মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী জেঠুয়ামুড়া গ্রামের রমিজ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীররাতে র্যাব সদস্যরা ফরিদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ভারতীয় ৩৯ কেজি ভারতীয় গাজাঁ উদ্ধার করে। এসময় ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। কসবা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ‘ গ্রেফতারকৃত ফরিদ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।’



















