Main Menu

সরাইলে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থানে হাজী নানু মিয়ার মক্কা ব্রিক ফিল্ড গেইট থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকম এর বিজয়নগর প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম সরেজমিনে পরিদর্শন শেষে জানিয়েছেন, বুধবার বেলা ১১ টায় পথচারীরা যুবকের লাশ মক্কা ব্রিক ফিল্ড গেইটে পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে অবগত করলে জনগণের সহায়তায় লাশটিকে পানি থেকে উদ্ধার করা হয়। সরাইল থানার এস আই সিদ্দিকুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares