July, 2013
বিবর্ণ দূর্গন্ধযুক্ত চাল, সরাইল খাদ্য গুদামের ১৪০১ বস্তা জব্দ করেছে ইউএনও
মো . মাসুদ : ডেঞ্জেরাজ সরাইল খাদ্য গুদামের কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া। সাহস ও তার অসীম। বুক ফুলিয়ে নিয়মিত অনিয়ম তিনি করেই যাচ্ছেন। মানছেন না কোন বাঁধা। উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে অপকর্ম করে যাচ্ছেন দাপটের সাথে। মোটা অংকের উৎকোচের বিনিময়ে বিবর্ণ দূর্গন্ধযুক্ত চাউল গ্রহন অব্যাহত রয়েছে তার। কোন পরীক্ষা নিরীক্ষা নেই। নেই খাদ্য পরিদর্শকের ছাড়পত্র। পরিদর্শকের মুঠোফোন নাম্বার ও নেই গুদাম কর্মকর্তার কাছে। ত্রপরও চাউল ঢুকছে গুদামে। গতকাল বুধবার দুপুরে আকস্বিক ভাবে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে খাবার অনুপযোগী ১৪০১ বস্তা আতপ চাউল (৭০ মেট্রিক টন) জব্দ করেছেন ইউএনও। স্যাম্পল হিসেবেRead More
বিজয়নগর পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগরে এক অনাড়ম্বর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ২২ জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুরুষ অভিভাবক পদে ৮ জন অংশগ্রহন করে এবং সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২ জন অংশগ্রহন করে। পুরুষ অভিভাবক পদে আবুল কালাম ১৩৫ ভোট পেয়ে প্রথম স্থান , মতিন ১৩৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, তাজুল ইসলাম ১১৭ ভোট পেয়ে তৃতীয় স্থান ও ফরহাদ উদ্দিন ১১৫ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার লাভ করে অভিভাবক পদে নির্বাচিত হন। সংরতি মহিলা আসনে অভিভাবক পদে নাজমা বেগম নির্বাচিত হন।Read More
যথাযথ প্রশিক্ষণ গ্রহন ও সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করার আহবান.. পৌর মেয়র
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার অর্ন্তগত প্রতিটি ঘরে বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষে আমরা আন্তরিক ভাবে কাজ করছি। মাস্টার প্লানের মাধ্যমে শহরের পানি সরবারহ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। ইতো মোধ্যে অত্যাধুনিক নতুন মেশিন ক্রয় করা সহ দক্ষ জনবল নিয়োগ করা হয়েছে। মাঝারী শহর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লে ২২ কোটি ৯৮ ল টাকা ব্যয়ে ২টি পানি শোধনাগার, ১টি ওভারহেড ট্যাংক, ৮ টি উৎপাদক নলকুপের পাম্প হাউজ নির্মাণ, ৬৫ টি গভীর নলকুপ স্থাপন, ৩৮ কিলোমিটার পাইপRead More
আখাউড়ায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক চালককে ছুরিকাঘাত করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার রুটি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়,আখাউড়া উপজেলার আজমপুর কুরাতলী এলাকার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে অটোরিক্সা চালক শাহাবুদ্দিন(৩০) মঙ্গলবার সন্ধায় দুজন যাত্রী নিয়ে সদর উপজেলার ঘাটুরা থেকে রুটি এলাকায় যায়। সেখানে তারা ইফতার শেষে ফেরার পথে এক জায়গায় এসে যাত্রীরা নেমে চালকের চোখ,মুখ বেধে ফেলে এবং ছুরিকাঘাত করে পাটক্ষেতে ফেলে দিয়ে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
সন্ত্রাসী হামলায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ খান গুরুতর আহত
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ খান। গত মঙ্গলবার সন্ধায় সদর উপজেলার জগতসার এলাকায় এ ঘটনা ঘটে। জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবুল কালাম জানান,মঙ্গলবার বিকালের পর আবুল কালাম ও নাসির আহমেদ খান মোটর সাইকেলে আটলা গ্রামে ব্যবসায়িক লেনদেন শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরে ফেরার পথে ভাটপাড়া গ্রামের পাশে জগতসার গ্রামের সীমানায় নাসির আহমেদ খান তার কেনা একটি জায়গা দেখতে গেলে বিকাল সাড়ে ৫ টার দিকে একদল লোক তাদের উপর হামলা চালায়। এসময় তারা নাসির আহমেদ খানকে কুপিয়ে গুরুতর জখম করে। আবুল কালামRead More
আশুগঞ্জে কলেজ ছাত্র সাইফুল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত কলেজ ছাত্র সাইফুল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গরবার গভীর রাতে বিজয়নগর আউলিয়া বাজার এলাকা থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে দিদার(২৮) ও তার ছোট ভাই মহসীন(২৫)। আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বড় বাড়ীর শামীম মোল্লার ছেলে।গত ২ ফেব্রুয়ারি আড়াইসিধা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাধুর গোষ্ঠীর সাথে মোল্লা বাড়ী ও আবদু ফকিরের বাড়ীর সংঘর্ষ চলাকালে ফিরোজ মিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও মাধুর গোষ্ঠীর প্রবাসী সোহরাব মিয়ার ছেলে সাইফুল বাড়ী ফেরার পথে তাকে হত্যা করা হয়।এ ঘটনায় তারRead More
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমানের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, জগৎবাজার জাকির হোসেন ষ্টোরের সত্বাধিকারী হাজী সিদ্দিকুর রহমান হ্রদরোগে আক্রান্ত হয়ে অদ্য ২৩শে জুলাই সকাল ১০ ঘটিকায় ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…… রাজেউন)।গত কয়েক দিন আগে তিনি মাথায় রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাতে রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে রাতেই ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ মেয়ে, ৬ নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবীন সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান ব্যক্তিগত জীবনে সদালাপি ছিলেন। ব্যবসায়ী মহলে সাহাগ সৎ চরিত্রের অধিকারী হিসাবে পরিচিতRead More
নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রতিনিধি :মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, রসুলপুর গ্রামের ফরহাদ মিয়ার ৩ বছরের শিশু কন্যা তাইবা সকাল সাড়ে ১১ টার দিকে খেলতে গিয়ে বাড়ীর পাশে নদীতে পড়ে ডুবে যায়। এসময় বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পরে সংঘর্ষে ২৫জন আহত , ৪০ টি দোকান ভাংচুর
শামীম উন বাছির: মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পরে সংঘর্ষে কমপে ২৫জন আহত হয়েছে। এসময় দাঙ্গাবাজরা উভয়পরে ৪০ টি দোকান ভাংচুর চালায় এবং ৫টি দোকানে লুটপাট করে। জানা যায়, সকালে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের মেরাজ মিয়াকে বালু রাখাকে কেন্দ্র করে বুধন্তি গ্রামের হোসেন মিয়া মারধোর করে। এ খবর ছড়িয়ে পড়লে কেনা গ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বুধন্তি গ্রামে হামলা চালায়। সকাল সাড়ে ১০টায় সংঘর্ষ শুরু হয়ে দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পরে কমপে ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে রহমত আলী (২৪), মামুন (২০), আবেদ (৫০), মনুRead More
সরাইলে সড়ক দূর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত ঢাকা-সিলেট মহাসড়ক দুই ঘন্টা বন্ধ
প্রতিনিধিঃ ঢাকা -সিলেট মহা সড়কের সরাইলে সড়ক দূর্ঘটনায় দুই পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল দুপুরে মহাসড়কের শাহবাজপুর জিলানী পাম্পের নিকট এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী বালু বোঝাই একটি ট্রাক শাহবাজপুর দ্বিতীয় গেইটে পাম্পের নিকট আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মালবাহী একটি ট্রাকের (চুয়াডাঙ্গা-ট, ১১-০৪৭৬) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বালু বোঝাই ট্রাকটি। ট্রাকের চালক সদর উপজেলার বুধল ইউনিয়নের জংলীসার গ্রামের সামছুল হকের পুত্র জাহাঙ্গীর (৩০) ও হেলপার সরাইলের বাড়িউড়া গ্রামের মুছা মিয়ার পুত্র আবু ছালেক (২৫) গুরুতরRead More



















