Main Menu

আশুগঞ্জে কলেজ ছাত্র সাইফুল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত কলেজ ছাত্র সাইফুল হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গরবার গভীর রাতে বিজয়নগর আউলিয়া বাজার এলাকা থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে দিদার(২৮) ও তার ছোট ভাই মহসীন(২৫)। আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বড় বাড়ীর শামীম মোল্লার ছেলে।গত ২ ফেব্রুয়ারি আড়াইসিধা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাধুর গোষ্ঠীর সাথে মোল্লা বাড়ী ও আবদু ফকিরের বাড়ীর সংঘর্ষ চলাকালে ফিরোজ মিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও মাধুর গোষ্ঠীর প্রবাসী সোহরাব মিয়ার ছেলে সাইফুল বাড়ী ফেরার পথে তাকে হত্যা করা হয়।এ ঘটনায় তার চাচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম ডাক্তার বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেফতার দিদারের বিরুদ্ধে থানায় হত্যা,ডাকাতি,সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares