July, 2013
আজ পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর বিয়ে
প্রতিনিধি : আজ সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর (১১) বিয়ে। সকল বাঁধা উপেক্ষা করে শিল্পীকে বিয়ের পিঁড়িতে বসাবেনই তার মা কোহিনুর বেগম। উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর (কানিখাই) গ্রামে এ বাল্য বিয়ে চলছে। এলাকাবাসী জানায়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লুলু মিয়ার শিশু কন্যা শিল্পী বেগম। বিয়ে কি এটাই সে এখনো বুঝে উঠেনি। পিতৃহীন দরিদ্র পরিবারের প্রধান তার মা মোছাঃ কোহিনুর বেগম। তিনি কোন বাঁধাই মানতে নারাজ। শিল্পীর আপন খালাত ভাই ফার্নিসার মিস্ত্রি শাহ আলম (২৩)। সে সদর উপজেলার তেলিনগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তার সাথে পূর্ব নির্ধারিত বিয়েরRead More
আজ পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর বিয়ে
প্রতিনিধি : আজ সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পীর (১১) বিয়ে। সকল বাঁধা উপেক্ষা করে শিল্পীকে বিয়ের পিঁড়িতে বসাবেনই তার মা কোহিনুর বেগম। উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর (কানিখাই) গ্রামে এ বাল্য বিয়ে চলছে। এলাকাবাসী জানায়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লুলু মিয়ার শিশু কন্যা শিল্পী বেগম। বিয়ে কি এটাই সে এখনো বুঝে উঠেনি। পিতৃহীন দরিদ্র পরিবারের প্রধান তার মা মোছাঃ কোহিনুর বেগম। তিনি কোন বাঁধাই মানতে নারাজ। শিল্পীর আপন খালাত ভাই ফার্নিসার মিস্ত্রি শাহ আলম (২৩)। সে সদর উপজেলার তেলিনগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তার সাথে পূর্ব নির্ধারিত বিয়েরRead More
সরাইলে তথ্যসেবা কেন্দ্র : ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা‘: কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’ এ প্রবাদ বাক্যটি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র কাগুজে থাকলেও বাস্তবে নেই। এতে ইউনিয়নবাসী ডিজিটাল তথ্য প্রযুক্তির নানা সেবা থেকে বঞ্চিত।সম্প্রতি দেশের সকল ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র একযুগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আছে, সরাইলে কাগুজে-কলমে উপজেলার নয় ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম চালু দেখানো হলেও বাস্তবে দু-চার ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে এ কার্যক্রম চালু নেই। পানিশ্বর ইউপি চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে তিনি তথ্যসেবা কেন্দ্র কাগজেই সীমাবদ্ধ রেখেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জেনেও রহস্যজনক কারণে নীরব। Read More
দলীয় কোন্দলে সরাইল ছাত্রদলের নবীনবরন বাতিল
সরাইল প্রতিনিধিঃ দলীয় কোন্দলের কারনে সরাইল কলেজে উপজেলা ছাত্রদলের নবীনবরন অনুষ্ঠান বাতিল হয়ে গেছে। পূর্ব নির্ধারিত গতকালের এ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বন্ধ করে দিয়েছেন। এ সিদ্ধান্ত মেনে নিয়েছে উপজেলা ছাত্রদল। তবে কলেজে পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছিল অজানা আতঙ্ক। কলেজ সূত্র জানায়, রাজনৈতিক সংঘঠন গুলোর সাথে সভা করে নবীনবরন পালনের সিদ্ধান্ত হয়েছে। প্রথমে নবাগত শিক্ষার্থীদের সাথে কলেজের প্রভাষকদের পরিচিতি অনুষ্ঠান হবে। ২ জুলাই ছাত্রলীগ, ৩ জুলাই ছাত্র সমাজ ও ৪ জুলাই ছাত্রদল নবীনবরন অনুষ্ঠান করবে। ছাত্রলীগ শান্তিপূর্নRead More
সরাইলে তথ্যসেবা কেন্দ্র কাগজে আছে, বাস্তবে নেই
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র কাগজে থাকলেও বাস্তবে নেই। এতে ইউনিয়নবাসী ডিজিটাল তথ্য প্রযুক্তির নানা সেবা থেকে বঞ্চিত।জানা গেছে, সম্প্রতি দেশের সকল ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র একযুগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ আছে, সরাইলে কাগজে-কলমে উপজেলার নয় ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রম চালু দেখানো হলেও বাস্তবে দু-চার ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে এ কার্যক্রম চালু নেই। পানিশ্বর ইউপি চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে তিনি তথ্যসেবা কেন্দ্র কাগজেই সীমাবদ্ধ রেখেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জেনেও রহস্যজনক কারণে নীরব। ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, এখানেRead More
কসবা-আখাউড়ায় জাকেরপার্টির কেন্দ্রীয় নেতা খ.ম.হারুনুর রশীদ ঢালীর গণসংযাগ
কসবা প্রতিনিধিঃ সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা-আখাউড়া নির্বাচনী এলাকায় জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশি জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এবং কসবা উপজেলা প্রেসকাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গত বুধবার সন্ধ্যায় মূলগ্রাম ইউপির শেরপুর গ্রামে এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খ.ম.হারুনুর রশীদ ঢালী জাকেরপার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য গোলাপ ফুল প্রতীকে ভোট দানের আহবান জানান। মূলগ্রাম ইউপি সভাপতি মো.মজনু মিয়ার সভাপতিত্বেRead More
নাসিরনগরে জন্মনিবন্ধীকরন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোঃ আব্দুল হান্নান:- জন্মনিবন্ধীকরণ দিবস ২০১৩ উৎযাপন উপলক্ষে বুধবার বেলা সাড়ে নয় ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত তথ্য সচিব মোঃ মরতুজা আহমেদ। এ উপলক্ষে সকাল সাড়ে নয় ঘটিকায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জন প্রতিনিধি ও সুশীল সমাজের লোকজনের সমন্বয়ে এক বণাঢ্য র্যালী বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতRead More
ব্রাহ্মণবাড়িয়া ১, ২, ৩ আসন সহ ১৭ শতাংশ আসনের সীমানায় পরিবর্তন আনলো ইসি
নাসিরনগর উপজেলা নিয়ে করা হয়েছে বাহ্মণবাড়িয়া-১ আসন সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে করা হয়েছে বাহ্মনবাড়িয়া-২ আসন বাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে করা হয়েছে বাহ্মণবাড়িয়া-৩ আসন নবীনগর উপজেলা নিয়ে করা হয়েছে বাহ্মণবাড়িয়া-৫ আসন বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে করা হয়েছে বাহ্মণবাড়িয়া-৬ আসন। আগামী ১০ম জাতীয় নির্বাচনে ৫০টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তালিকা যাচাই-বাছাই করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সীমানা অনুযায়ী হবে তা চূড়ান্ত করতে মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এRead More
বর্ণবৈষম্যের শিকার অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম মন্ত্রী
ঈদ হুসিক, অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম মন্ত্রী কোরান হাতে শপথ নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই শিকার হলেন নজিরবিহীন বর্ণবৈষম্য মূলক মন্তব্যের। ফেসবুকে তাঁর কোরান হাতে শপথ গ্রহণকে `অ-অস্ট্রেলিয়চিত` বলেও মন্তব্য করেন কেউ কেউ। সোমবার প্রধানমন্ত্রী কেভিন রুডের সংসদীয় সচিব হিসাবে শপথ গ্রহণ করেন ৪৩ বছরের হুসিক। তবে এতে মোটেও ঘাবরে যাচ্ছেন না ঈদ হুসিক। জানিয়েছেন তাঁর কাছে প্রধানমন্ত্রীর সংসদীয় সচিব নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের। কোন রকম রাখ ঢাক না রেখেই তিনি জানিয়েছেন একজন মুসলিম হিসাবে তাঁর পক্ষে বাইবেল হাতে শপথ নেওয়া অসম্ভব। তাঁর বিরুদ্ধে আসা বর্ণবৈষমাই মূলক মন্তব্য কে তিনি `অন্ধকার` থেকে আসাRead More
বৈধ হওয়ার সময় বাড়ানোয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা
আ.ন.ম. শাহপরান মিঠু, সৌদি থেকে: আকামা পরিবর্তনের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ আরও চার মাস বাড়ানোয় সৌদি আরবের সরকারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন প্রবাসীরা। এ সিদ্ধান্তে প্রবাসী শ্রমিকরা আনন্দিত। মঙ্গলবার সৌদি সরকার আকামা পরিবর্তনের সময় বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। এতে ৩ নভেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা। এ জন্য কোনো জরিমানা দিতে হবে না তাদের। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আকামা পরিবর্তনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়। সৌদি আরবে অবৈধভাবে কর্মরতদের বেশিরভাগ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মিশর, নেপাল ওRead More



















