Main Menu

July, 2013

 

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।   জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জরু, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ- পরিচালক বলাই চন্দ্র দাস।Read More


বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ॥ বাড়ি-ঘর ভাংচুর

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছে। এ সময় প্রতিপক্ষের ১০/১২টি ঘর ভাংচুর ও লুটতরাজ করেছে দাঙ্গাবাজরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশাংকা করছেন এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত কয়েক মাস আগে ইরি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গ্রামের ইসহাক মাস্টারের গোষ্ঠীর লোকদের সাথে একই এলাকার রাজু মিয়া সর্দারের গোষ্ঠীর লোকদের সংঘর্ষ হয়। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে সালিশে বসে ইসহাক মাস্টারের গোষ্ঠীর লোকদের ৩০ হাজার টাকাRead More


পিআইবির মহাপরিচালক হলেন শাহ আলমগীর

প্রতিবেদক : এশিয়ান টিভির সিইও ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলমগীরকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। শাহ আলমগীর বলেন, “আমার নিয়োগপত্রে স্বাক্ষর হয়েছে বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমাকে নিয়োগপত্রের চিঠি পৌঁছে দেন।” রোববার তার নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান তিনি। নতুন কর্মস্থল সম্পর্কে অনুভূতি জানিয়ে  শাহ আলমগীর বলেন, “পিআইবি সাংবাদিকদেরই প্রতিষ্ঠান। কাজেই আমি আমার কাজের জায়গাতেই আছি। চেষ্টা করব ভালো করার জন্য। এখানে থেকে ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য কাজ করারRead More


ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পী

প্রতিনিধি:সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর ছাত্রী শিল্পী (১১)। গতকাল শুক্রবার উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর (কানিখাই) গ্রামে পুলিশ উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেছে। পুলিশ আটক করেছে শিল্পীর চাচা আজহার (৩৫) কে। বাড়ি ছেড়ে পালিয়েছে শিল্পী ও তার মা কোহিনুর বেগম। পুলিশ ও এলাকাবাসী জানায়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী লুলু মিয়ার শিশু কন্যা শিল্পী বেগম। বিয়ে কি এটাই সে এখনো বুঝে উঠেনি। খালি শরীরে ঘুরাফেরা করে। পিতৃহীন দরিদ্র পরিবারের প্রধান তার মা মোছাঃ কোহিনুর বেগম। তিনি কোন বাঁধাই মানতে নারাজ।Read More


নাসির নগরে হাফেজ শওকত আলী ও মোহাম্মদ আলী বাহিনীর তান্ডবে মহিলাসহ আহত ৪

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃপূর্ব শত্র“তা ,মনোমালিন্য,জায়গাজমিজমি দখলের বিরোধের জের ধরে শুক্রবার সকাল ৬ ঘটিকার সময় হাফেজ শওকত আলী ওমোহাম্মদ আলী তাদের  বাহিনী নিয়ে  মহিলাসহ ৪জনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে ।এই নিয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকার ৬ ঘটিকার সময় ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে । ঘটনার বিবরনে জানাগেছে,চাপরতলা মসজিদের পাশে মোঃ সাজু মিয়ার নামে দলিল করা মোট ১২শতাংশ জায়গা জোর পূর্বক হাফেজ শওকত আলী ও মোহাম্মদ আলী মসজিদের নামে নেওয়ার চেষ্টা  চালায়।এই নিয়ে দুই পহ্মেরRead More


যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালের তদন্ত দলের সাথে সাক্ষাতের কারণে ইউপি সদস্যকে মারধর

মোঃ আব্দুল হান্নান- হবিগঞ্জের মোড়াকড়ি ও কৃষ্ণপুর থেকে ফিরে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের প্রাক্তন মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের দ্বারা ৭১ সালে সংগঠিত খুন ধর্ষন লুটের মত অংসখ্য অভিযোগের কারণে গ্রেপ্তার রাজাকার কমান্ডার সাবেক মন্ত্রী নোয়াপাড়ার সৈয়দ মোঃ কায়সার ও তার অপর সহযোগি মোড়াকড়ি ইউপি চেয়ারম্যান ও লাখাাই উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা কায়সারের সেকেন্ড ইন কমান্ড মোঃ লিয়াকত আলীর খোঁজে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল শনিবার হবিগঞ্জে আসেন। মানবতা বিরোধী কর্মকান্ডের স্মৃতি চিহ্ন ও সাক্ষ্যপ্রমাণের বাস্তব অবস্থান সরেজমিন পরির্দশনে এবারই প্রথমRead More


অবৈধ বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে গুরুত্বর আহত হ’ল শামীম

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর বাজারে আশীকের দোকান ঘরের অবৈধ বিদ্যুৎ সংযোগ তারে ঝড়িয়ে এক জন গুরুত্বর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনায় প্রকাশ যে,শুক্রবার সকাল সাড়ে আট টায় কসবা উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর বাজারের ব্রীজের পাশে সদ্য নির্মাণাধীন বিল্ডিং এর দরজা-জানালা-শার্টার লাগানোর ওয়ালিং এর কাজ করার জন্য মেইন লাইন থেকে অবৈধ ভাবে হুক লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়। মইনপুর গ্রামের প্রবাসী মিজান মিয়ার পুত্র মো.শামীম মিয়া (১৪) সেই  তারের সাথে জড়িয়ে পড়ে। তার আত্বচিৎকারে বাজারের লোকজন দৌড়ে গিয়ে উদ্ধার করে। এবং তাকে গুরুত্বর অবস্থায়  কসবা হাসপাতালেRead More


বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়াম্যান, পুলিশসহ আহত ৪০

জেলার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি চেয়ারম্যান, সাত পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। এসময় ২০টি দোকানপাট, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর-নোয়াগাঁও গ্রামের ভূইয়ার গোষ্ঠী ও লাড়ুর গোষ্ঠীর লোকদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা নাগাদ চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ক্ষেতে ধান রোপনকে কেন্দ্র করে ওই গ্রামের ভূইয়ার গোষ্ঠী ও লাড়ুর গোষ্ঠীর লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জেড়িয়ে পড়ে। এসময় উভয় গোষ্ঠীর পক্ষে আশপাশেরRead More


হয়রানির প্রতিবাদে আজ থেকে সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট

ডেস্ক ২৪: সিলেটের ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রিফুয়েলিং স্টেশন মালিকরা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ডাক দেয়া হয়। এতে কর্মসূচির পেছনে অভিযানের নামে ম্যাজিস্ট্রেটের ‘হয়রানি’ ও ‘বেআইনি’ জরিমানা আদায়ের অভিযোগ করা হয়েছে। সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বলেছেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে দেশের কোনো সিএনজি স্টেশনে গ্যাস দেয়া হবে না।’ এর আগে আজ সিলেট নগরীর সোবহানীঘাটে মহানগর বিএনপির সভাপতি এমএ হকের বেঙ্গল ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানRead More


নারায়ণগঞ্জের কনটেইনার টার্মিনাল নির্মাণ: খালেদাকে জবাব দিয়েছে ভারত

ঢাকা : জাতীয় সংসদে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া ভাষণে ভারত সম্পর্কে আনা নানা অভিযোগের জবাব দিয়েছে দেশটি। ভারতের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত জবাব খালেদা জিয়াকে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ সৌজন্য সাক্ষাত্ করেন। সেখানে তিনি খালেদা জিয়ার কাছে ভারতের জবাব সম্বলিত একটি চিঠি দেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাত্ শেষে রিয়াজ রহমান গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় একথা বলেন। তিনি জানান, এ ধরনের একটি চিঠি ভারতের পক্ষ থেকেRead More


This site is protected by wp-copyrightpro.com