March, 2013
চোরাই মোটর সাইকেলসহ চোর গ্রেফতার
কুখ্যাত মোটর সাইকেল চোর মোঃ মহিত ওরফে খোকন (৪২) কে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।সে মেড্ডার সি.ও অফিস এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় মডেল থানার শহর উপ-পরির্দশক মোঃ আবু আবদুল্লাহ শহরের সি.ও অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে গত ১৮ ফেব্রুয়ারী চুরি করা একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব জানান, সে গত ১৮ ফেব্রুয়ারী দিবাগত রাতে সি.ও অফিস এলাকার আউয়াল মিয়ার বাড়ির কলাসিপল গেইটের তিনটি তালা কেটে উদ্ধারকৃত মোটর সাইকেলটি চুরিRead More
খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে তৎপর জেলা বিএনপি
প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী শনিবার টর্নেডোয় ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে আসছেন । চেয়ারপার্সনের এ আগমনকে সামনে রেখে জেলা বিএনপি , যুবদল ও ছাত্রদলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে । প্রধানমন্ত্রী এসেছেন , সাবেক রাষ্টপতি এসেছেন কিন্তু খালেদা জিয়া আসবেন না এমনটা হতে রাজী ছিলেন না স্থানীয় নেতৃবৃন্দ। গত ২৫ মার্চ জেলা বিএনপির থেকে চেয়ারপার্সনের সাথে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন এবং পাশাপাশি নেতৃকর্মীদের ঘূর্ণীঝড় আক্রান্তদের পাশে দাড়ানোর নির্দেশ দেন ।বেগম খালেদা জিয়ার আগমণকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোট বলয়ে দূর্গত এলাকাটি আওয়ামীRead More
কসবায় ইসলামী ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে গ্রাহক সমাবেশ
কসবা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইসলামী ব্যাংক শাখার গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ব্যাংক শাখা কার্যালয়ে।ইসলামী ব্যাংক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কসবা উপজেলা বিআরডিবি ভাইস চেয়ারম্যান তবিবুর রহমান জীবন, ইসলামী ব্যাংক ব্যবস্থাপক মো.মোয়াজ্জেম হোসেন, দ্বিতীয় কর্তকর্তা মো.আনিছুর রহমান,নুরুল ইসলাম প্রমুখ।
টর্নেডো ক্ষতিগ্রস্থদের মাঝে বনভোজনের টাকা বিতরণ
মনিরুজ্জামান পলাশ : টর্নেডো ক্ষতিগ্রস্থদের মাঝে নিজেদের বনভোজনের জন্য বরাদ্ধ দেয়া অর্থ ও তাদের একদিনের বেতন সর্বমোট ৫ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী অফিসার্স্ ওয়েল ফেয়ার এসোসিয়েশন। গত মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার যথাক্রমে টর্নেডোয় ক্ষতিগ্রস্থ এলাকায় তারা এসব অর্থ বতরণ করেন। মঙ্গলবার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একজন নিহতের পরিবার সহ মোট ৩০ টি পরিবারের মাঝে ১০ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংসদ র,আ,ম উবাইদুল মোক্তাদির চৌধুরী, বিজিএফসিএল এর এমডি সফিকুর রহমান,অফিসার্স্ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদকRead More
কসবায় সড়ক দুঘর্টনায় এক মটর সাইকেল আরোহী নিহত
প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় গত বুধবার সন্ধায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মাসুদ মিয়া (৩০) নামের এক মটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে; গত বুধবার (২৭ মার্চ) সন্ধায় মটরসাইকেল আরোহী মাসুদ মিয়া মটর সাইকেল চালিয়ে বাড়িতে রওয়ানা করেন। এ সময় সিলেট অভিমুখী একটি ট্রাক (ট- ১১-৬৭৮৫) কাঠেরপুল এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। মটর সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ট্রাকটিকে আটক করেছে। নিহত মাসুদ মিয়া নবীনগর উপজেলার বিটঘর গ্রামের রহিম মিয়ারRead More
আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে প্রবেশপত্রের নামে তিন লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে প্রবেশ পত্রের নামে আসন্ন এইচএসসি পরীক্ষর্থীদের কাছ থেকে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, কেন্দ্র খরচ বাবদ এই টাকা নেওয়া হয়েছে।শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে প্রবেশ পত্রের নামে জনপ্রতি ৫ শত টাকা করে আদায় করছে।বানিজ্য বিভাগের পরীক্ষার্থী রায়হান খান এবং মিজানুর রহমান বলেন, ফরম ফিলাপের সময়ই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানার টাকাসহ সকল বকেয়া আদায় করেছেন। যা অন্যান্য কলেজ থেকে অনেক বেশি ছিল কিন্তু তারপরওRead More
কিশোরী ধর্ষণ,ধর্ষককে ছেড়ে দেওয়ার অপরাধে,নাসিরনগরে ইউপি চেয়ারম্যান-সদস্য গ্রেপ্তার
শামীম-উন -বাছির : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সালিশে নিস্পত্তির কথা বলে ধর্ষককে ছেড়ে দেওয়ার অপরাধে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উপজেলার চাপরতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন ভুইয়া, ইউপি সদস্য গেদু মিয়া -(৫৫), সাবেক ইউপি সদস্য শিশু মিয়া-(৫৬), বাবু মিয়া-(৫০) ও দুলাল মিয়া-(২৮)। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল উপজেলা আইন শৃংখলা কমিটির সভা চলাকালে গোর্কণ ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, কুন্ডা ইউপি চেয়ারম্যান ও উপজেলাRead More
টর্ণেডোয় মৃতের সংখ্যা বেড়ে ৩৪, চলছে সরকারী বেসরকারী ত্রাণ তৎপরতা
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২২শে মার্চ টর্ণেডোর আঘাতে নিহতের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। ৩১ জন নিহতের পর বুধবার রাতে আরোও ৩জন মারা যায়। এর ফলে মৃতের সংখ্যা ৩৪-এ দাড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার ও সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী ৩জনের মৃত্যু সহ এ পর্যন্ত টর্ণেডোর আঘাতে মোট ৩৪জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া কমফোর্ট হাসপাতালে সুফিয়া বেগম (৭৫), কুমিল্লা মেডিকেল কলেজে রমচান (৬২), ঢাকা মেডিকেল হাসপাতালে শিশু সাবিহা (০১)। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে সংশিষ্টরা জানিয়েছেন। উল্লেখ্য গত ২২ মার্চ Read More
ত্রাণ বিতরণ করল জেলা পুলিশ
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার সকালে আখাউড়া উপজেলার আমোদাবাদ ও পৌরশহরের টেংড়াপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম। তিনি প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি আলুর একটি প্যাকেট সরবরাহ করেছেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল কাজল,আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান ভূইয়া স্বপন, পৌর কাউন্সিলর কাজী লিটন খাদেম, জালাল উদ্দিন জালু, মিলি আক্তার, লাভলী আক্তার, সমাজ সেবক দানিছ খলিফা। পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ১৫শ পরিবারকেRead More
নবীনগরে ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নবীনগর শাখার উদ্যোগে বুধবার (২৭.০৩.১৩) ব্যাংক কার্যালয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপক মো. হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ মোহাম্মদ জিয়াউল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়া শাখার ভাইস প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারি এটর্নি জেনারেল এডভোকেট জাকারিয়া সরকার তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শামসুল আলম, প্রেসকাবের সাবেক সভাপতিRead More



















