Main Menu

চোরাই মোটর সাইকেলসহ চোর গ্রেফতার

[Web-Dorado_Zoom]


কুখ্যাত মোটর সাইকেল চোর মোঃ মহিত ওরফে খোকন (৪২) কে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সে মেড্ডার সি.ও অফিস এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় মডেল থানার শহর উপ-পরির্দশক মোঃ আবু আবদুল্লাহ  শহরের সি.ও অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে গত ১৮ ফেব্রুয়ারী চুরি করা একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব জানান, সে গত ১৮ ফেব্রুয়ারী দিবাগত রাতে সি.ও অফিস  এলাকার আউয়াল মিয়ার বাড়ির কলাসিপল গেইটের তিনটি তালা কেটে উদ্ধারকৃত মোটর সাইকেলটি চুরি করিয়া নিয়ে যায়। এব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে ঐ সাইকেলের মালিক।(প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares