Main Menu

March, 2013

 

বাঞ্চারামপুরে সনদপত্র বিতরন

প্রতিনিধি ॥   ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে  বুধবার শিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে অনন্য সাধারন মেধা ও অন্বেষনের লক্ষে সৃজনশীল মেধা অন্বেষন নীতিমালার আলোকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে এক প্রতিযোগিতার আয়োজন করা হয় । ভাষা ও সাহিত্য,বিজ্ঞান,গনিত ও কম্পিউটার,বাংলাদেশ স্টাডিজ, এ ৪টি বিষয়ে ৩ গ্র“পে ১২ জন ছাত্রছাত্রীকে শ্রেষ্ট হিসেবে নির্বাচন করা হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন আহবায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকারম হোসেন মেধাবীদের মধ্যে সনদ পত্র বিতরন করেন । এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিতRead More


নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

শহর আওয়ামীলীগের অভিনন্দন : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শহর আওয়ামীলীগের সভাপতি মুসলিম মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আবিদুর রহমান দেওয়ান, আনোয়ার হোসেন সোহেল, আব্দুল আওয়াল শিপলু, আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, শরিফুল ইসলাম তৌসির প্রমুখ। নেতৃবৃন্দ বলেন নবগঠিত কমিটির নেতৃত্বে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সু-সংগঠিত হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করে সুখী সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে। রিয়াদ আওয়ামীলীগের অভিনন্দন : স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিকেRead More


স্কুলছাত্রীকে থাপ্পর, আখাউড়ায় ইভটিজারকে ৩ মাসের কারাদন্ড

প্রতিনিধি :  ইভটিজিং ও এক স্কুল ছাত্রীকে লাঞ্চিত করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ইভটিজারকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বশিরুল হক ভূইয়া’র ভ্রাম্যমান আদালত এ রায় দেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম রানা চৌধুরী। তার বাড়ি পৌর শহরের কলেজ পাড়ায়।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রাইভেটে যাওয়া আসার পথে এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো রানা চৌধুরী। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলা কম্পাউন্ডের ভেতর রানা চৌধুরী তাকে প্রেম নিবেদন করে। ওই ছাত্রী তাতে অপারগতা প্রকাশ করলে রানা তাকে থাপ্পর মারেন। এRead More


নাসিরনগরে দু দলের সংঘর্ষে মহিলাসহ আহত ২০, রাবার বুলেট নিক্ষেপ

প্রতিনিধি : ধানি জমি গরু খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ উভয়পরে ২০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে। পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ধরমন্ডল গ্রামের জামাল মিয়ার গরু একই এলাকার লাউস মিয়ার ধানি জমি খেয়ে ফেলে। এনিয়ে জমির মালিকের সাথে জামাল মিয়ার তর্কাতর্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় জামাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিপরে লোকজনের বাড়িতে হামলা চালায়। পরে দু’দল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড়Read More


আখাউড়ায় জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মদিন পালিত

প্রতিনিধি : শোভাযাত্রা, আলোচনাসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আখাউড়ায় জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মদিন পালিত হয়েছে। রোববার সকালে আখাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপমা ভৌমিক, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত বণিক, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আব্দুল মমিনRead More


নানা আয়োজনের মধ্য দিয়ে,ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিবস ও শিশুদিবস পালিত

শামীম উন বাছির ঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন শেষে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদRead More


অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান…মোকতাদির চৌধুরী এম.পি

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সম্মেলনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় । ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রনদা বিক্রম চৌধরীর সভাপতিত্বে সম্মেলনে প্রদান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র,আ,ম  উবায়দুল মোকতাদির চৌঃ এমপি । প্রধান বক্তা ছিলেন, ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রত চৌঃ, যুগ্ম সাধারন সম্পাদক র্নিমল চ্যার্টাজী, সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, সোলেমান রোজারি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্রRead More


নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

প্রতিনিধি : নাসিরনগরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও আর্দশের উপর আলোচনা সভা , বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশাত্ববোধক গান, শিশুদের চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ওপর তৈরি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেরRead More


অনিরুদ্ধ দেবনাথ অংশু ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অনিরুদ্ধ দেবনাথ অংশু ২০১২ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৫৮০। সে দৈনিক প্রথম আলোর নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু ও সহকারি শিক্ষিকা দুলন দেবনাথের জ্যেষ্ঠ সন্তান। এ সাফল্যের জন্য অংশুর বাবা-মা তার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শিক্ষকমন্ডলীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। অংশু সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।


নবীনগরের জিনদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্জাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গণে এক মা সমাবেশও অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছাদেক, সহকারি প্রধান শিক্ষক রকিব উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এডভোকেট এনামুল হক চৌধুরী, সমাজ সেবক আবুল হোসেন, নাছিম সরকার, কবির হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চঞ্চল,Read More


This site is protected by wp-copyrightpro.com