Main Menu

নবীনগরের জিনদপুরে মা সমাবেশ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

 

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্জাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গণে এক মা সমাবেশও অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আবদুর রউফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছাদেক, সহকারি প্রধান শিক্ষক রকিব উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক এডভোকেট এনামুল হক চৌধুরী, সমাজ সেবক আবুল হোসেন, নাছিম সরকার, কবির হোসেন সরকার, সাবেক ছাত্রনেতা মাজহারুল হক চঞ্চল, আনোয়ার হোসেন মোল্লা, রাশেদা বেগম, আবদুল খালেক, মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠন পরিচালনা করেন সহকারি শিক্ষক সোহরাব হোসেন ও ফেরদৌসী বেগম।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares