Main Menu

February, 2013

 

জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত, মাসুম সভাপতি-রাসেল সাধারন সম্পাদক নির্বাচিত

মনিরুজ্জামান পলাশ : দীর্ঘ প্রায় ১০ বছর পর গত রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনষ্ঠিত হয়েছে। স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) তাজুল ইসলাম এম.পি। জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শাহআলম এম.পি, বাংলাদেশ ছাত্রলীগেরRead More


সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি : মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তির  প্রতিবাদে ইসলামী সমমনা ১২ দলের ডাকা কর্মসূচীতে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে  সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করে। কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেপাল চন্দ্র সাহা, রুহুল আমিন টিটু, অলিউল্লাহ সরকার অতুল, মোর রুবেল আহমেদ, শাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা গণতন্ত্রের স্বার্থে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করার দাবী জানান।


আখাউড়ায় গ্রেনেড উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খলাপাড়ার একটি জমি থেকে এটি উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার সকাল সাড়ে নয়টার সময় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খলাপড়া গ্রামের হাফিজুল ইসলাম স্থানীয় পাকা ব্রীজের দেিণ হোসেন মিয়ার জমি থেকে বালু উত্তোলন করার সময় একটি  গোলকার বস্তু দেখতে পেয়ে স্থানীয় কর্ণেলবাজার বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে কর্ণেলবাজার ক্যাম্পের নায়েক সুবেদার করিমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। এর ওজন প্রায় ৫০০ গ্রাম। মরিচা পরে থাকায় গায়ের লেখা বুঝা যায়। পরে দুপুরে উদ্ধারকৃত গ্রনেডটি আখাউড়া থানায়Read More


গণজাগরন মঞ্চ সহ ১০টি স্পটে বোমা হামলা॥ শহর জুড়ে বোমাতংক॥ প্রতিবাদে বিক্ষোভ মিছিল(ভিডিও)

মনিরুজ্জামান পলাশ : শান্ত ব্রাহ্মণবাড়িয়া হঠাৎ করেই বোমাবাজীতে কেপে উঠেছে। অল্প সময়ের মধ্যে শহরের গণজাগরন মঞ্চ সহ ১০টি স্পটে হাত বোমার বিস্ফোরন ঘটিয়েছে হোন্ডারোহী মুখোশধারীরা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জনতা। জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার পর থেকে হোন্ডা নিয়ে রুমাল দিয়ে মুখোশধারী দুই যুবক কাধে হাত বোমার ব্যাগ ঝুলিয়ে বিকেল ৫টা পর্যন্ত শহরের  ডিসি অফিস সংলগ্ন কাউতলী মোড়, পৈরতলা রেলগেইট, পৌরসভা সংলগ্ন গণজাগরন মঞ্চ, মঠের গোড়া, প্রেসকাব চত্বর, কুমারশীলের মোড়ের হোটেল নাজ, লোকনাথ টেংকের পাড় সহ মোট ১০টি স্পটে হাত বোমা ছুড়ে মারে। এ সময়Read More


ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে মঠের গোড়া,কুমারশীল মোড়, জেল রোড়ে ১০টি হাত বোমার বিস্ফোরণ,শহরে আতঙ্ক

ুৃুা্


ব্লগারদের শাস্তির দাবীতে মুসলিদের বিক্ষোভ

সুমন নূর : হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তি ও অবমাননা করার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে সোমবার সকাল ১০টায় শান্তিপূর্ন ভাবে  মহা সমাবেশ করেছেন ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা। সকাল ১০ টা থেকে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন মাদ্রাসা হতে দলে দলে ছুটে আসে তৌহিদি জনতা। ‘‘ব্লগারদের ফাঁসি চাই’’ এবং দোষী ব্লগারদের শাস্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে নাস্তিক ব্লগারদের ফাসিঁ সহ কঠিন শাস্তির দাবী করে টি.এ.রোডস্হ আশিক প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধর্মীয় নেতারা। এদিকে সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোরRead More


নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে-ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে বিশিষ্ট শ্রমিক নেতা হাজী শেখ মোঃ আক্কাসের নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মী গত বুধবার আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদেন। এ উপলক্ষে জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ইঞ্জিঃ খালেদ হোসেন   মাহবুব শ্যামল সহ জেলার নেতৃবৃন্দ তাদের ফুলের মালা পড়িয়ে দলে স্বাগত জানিয়ে বরণ করে নেন। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ আঃ রহিমের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি অ্যাডঃ সফিকুলRead More


শহরের মৌলভীপাড়ায় দু’দফায় চার ককটেল বিস্ফোরণ,পেট্রোল বোমাসহ ৩ যুবক আটক

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে রোববার দিনভরই নেতা-কর্মীদের মাঝে বিরাজ করেছে ব্যাপক উত্তেজনা। রাত নয়টার দিকে সম্মেলন স্থলের ৫০ গজ দুরেই দু’দফায় পর পর চারটি ককটেল বিষ্ফোরিত হয়। এতে শহরে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ চারটি পেট্রোল বোমা, দুটি ককটেল, এক রাউন্ড শর্টগানের গুলি, চারটি রামদা ও ছুরিসহ তিন যুবককে আটক করে। তারা হলেন- শহেরর পৈরতলা এলাকার জারু মিয়ার ছেলে ফাইজুল মিয়া (২৫). মধ্যপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে আলমগীর হোসেন (২২) ও একই এলাকার লিয়াকত আলীর ছেলে জয়নাল মিয়া (১৮)।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনRead More


সরাইলে ঢিলেঢালা হরতাল পালিত

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াত শিবিরের ডাকা রোববারের হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। উপজেলা সদরের চেয়ে মহাড়কে বেশী পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। সকাল ১০টায় স্থানীয় জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি মিছিল বের হয়। মিছিলে যুবদল ও ছাত্রদরের ২/৩ জন নেতা অংশ গ্রহন করেছেন। তবে সদরের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যাংক লেনদেন ছিল স্বাভাবিক। অফিস আদালতে হরতালের কোন প্রভাব পড়েনি। মহাসড়কে  বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীর চেয়ে পিকেটিং এ স্থানীয় মাদ্রাসা পড়–য়া ছাত্রদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। মাদ্রাসার ছাত্র ও হুজুরা সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়েRead More


সরাইলে প্রতিবন্ধীদের মাঝে সমাজসেবার সুদ বিহীন দেড় ঋণ বিতরণ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল রোববার ১২ জন প্রতিবন্ধীদের মাঝে সুদ বিহীন সহজ কিস্তির দেড় লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী পূর্নবাসন কার্যক্রম এর আওতায় (পুনঃ বিনিয়োগ) ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান খান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা সমাজসেবা বিভাগের মোঃ জামাল উদ্দিন, অমল চন্দ্র দেব বর্মন, মোঃ রাকিব মিয়া, রুবি জাহান, মোঃ জুনায়েদ আহমেদসহ অন্যান্যরা। উপস্থিত প্রতিবন্ধীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাRead More


This site is protected by wp-copyrightpro.com