Main Menu

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : মহানবী (সা.) এর বিরুদ্ধে কটুক্তির  প্রতিবাদে ইসলামী সমমনা ১২ দলের ডাকা কর্মসূচীতে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে  সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করে।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলায়মানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নেপাল চন্দ্র সাহা, রুহুল আমিন টিটু, অলিউল্লাহ সরকার অতুল, মোর রুবেল আহমেদ, শাখাওয়াত হোসেন প্রমুখ। বক্তারা গণতন্ত্রের স্বার্থে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে শাস্তির নিশ্চিত করার দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares