January, 2013
সরাইলে হত্যা সহ তিন মামলার পলাতক আসামী যুবলীগ নেতা বোরহান গ্রেপ্তার
প্রতিনিধি : সরাইলে হত্যা, চাঁদাবাজি ও পুলিশকে মারধোর করে আহত করা মামলার পলাতক আসামী ইউনিয়ন যুবলীগ নেতা বোরহান উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে অরুয়াইল তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিন মামলার আসামী হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ চলছে গোষ্ঠীগত দ্বন্ধ। অতি সম্প্রতি পুলিশ সংঘর্ষ রোধ করতে গেলে তারা পুলিশকে মারধোর করে গুরুতর আহত করে। পুলিশ বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে। যুবলীগ নেতা বোরহান ওই মামলার এজহার ভুক্ত ২৮ নং আসামী। গত আগষ্ট মাসেRead More
আখাউড়ায় মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ব্যাহত
প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া জংশন এলাকায় মালবাহী কনটেইনারের চাকা লাইনচ্যুত হয়ে দুই ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জ-ভৈরববাজারগামী বাল্লা ট্রেন আখাউড়ায় আটকা পড়ে। টানা দুই ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৮০৬নং মালবাহী কনটেইনার সোমবার সকাল আনুমানিক সাড়ে আটটায় আখাউড়া স্টেশনের অদূরে পৌঁছার পর একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এসময় উভয় দিকের ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে দশটায় উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুল আলম সুমন, জহিরুল হক এবং পরিবেশ অধিদপ্তরের তায়েফ উল্লাহ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের জগত বাজারে অভিযান চালায়। অভিযানকালে মজিব ভ্যারাইটিজ স্টোর, ফরিদ বীজঘর, আল্লাহর দান স্টোরে অভিযান চালিয়ে ৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করে। পরে তাদেরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পরে অপর অভিযানে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী ৩টি যানবাহনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা-লুটপাট ॥ আহত ১
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা চালিয়ে ৩টি দোকান ভাংচুর ও লুটতরাজ করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০টায়। হামলাকারীরা মার্কেটের ৩টি দোকান ভাংচুর করে নগদ ৪ লাখ টাকা লুটে নেয়।মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট রোডস্থ পৌর সুপার মার্কেটে পরেশ কাপড় ঘরের মালিক রাকেশ দাসের সাথে কাপড়ের দাম নিয়ে শহরতলীর নাটাই গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর নাটাই গ্রামের ওই যুবকের নেতৃত্বে ১০/১৫ জন যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশে রক্ষিত ৪ লাখ টাকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল
শামীম উন বাছির : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করে জেলা ইসলামী ছাত্র শিবির। মিছিলটি পৌর এলাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই শিবির কর্মীরা এলাকা ত্যাগ করে।এদিকে শিবিরের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের কুমারশীল মোড়, হাসপাতাল রোড, জেল রোডসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ঝটিকা মিছিল
সরকারী চাকুরীতে আবেদনের বয়স সীমা বৃদ্ধির দাবিতে, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
প্রতিবেদক : সরকারী চাকুরীতে আবেদনের বয়স সীমা বৃদ্ধির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারন ছাত্র পরিষদ। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে জেলা সাধারণ ছাত্র পরিষদের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম, এ, কাসেম, মনির হোসেন, নাইমুর রহমান, দেলোয়ার হোসেন, জসীম উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সরকারী চাকুরীর আবেদনের বয়স ৩০ থেকে ৩৫শে উন্নীত করার দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে জেলার ৯টি উপজেলার প্রায় শতাধিক ছাত্র অংশ গ্রহণ করে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
শামীম-উন -বাছির : উৎসব মুখর পরিবেশে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হোসেন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এম.এ করিম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ১৫৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, সম্পাদক প্রশাসন পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট কাজী এখলাছুর রহমান, সম্পাদক কল্যাণRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা-লুটপাট ॥ আহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর সুপার মার্কেটে হামলা চালিয়ে ৩টি দোকান ভাংচুর ও লুটতরাজ করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায়। হামলাকারীরা মার্কেটের ৩টি দোকান ভাংচুর করে নগদ ৪ লাখ টাকা লুটে নেয়।মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট রোডস্থ পৌর সুপার মার্কেটে পরেশ কাপড় ঘরের মালিক রাকেশ দাসের সাথে কাপড়ের দাম নিয়ে শহরতলীর নাটাই গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষন পর নাটাই গ্রামের ওই যুবকের নেতৃত্বে ১০/১৫ জন যুবক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্যাশে রক্ষিত ৪ লাখ টাকা লুটRead More
জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
উৎসব মুখর পরিবেশে গত রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হোসেন ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এম.এ করিম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ পেয়েছেন ১৫৬ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, সম্পাদক প্রশাসন পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডভোকেট কাজী এখলাছুর রহমান, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদেRead More
বিজয়নগরে য্বুলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
শামীম উন বাছির ঃ পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে। আহতের নাম মোঃ আলমগীর কবির (৪৫)। পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত আলমগীরকে আশংকাজনক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতের ছোট ভাই জাহাঙ্গীর বাদী হয়ে আব্দুল খালেক, আল-আমীন, রিপন, আবুল ফয়েজসহ ১৬জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলার আসামী কাইয়ূমকে রাতেই গ্রেফতার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, আমরা ১জনকে গ্রেফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতারেরRead More



















