January, 2013
নারীর প্রতি সহিসংতা বন্ধের দাবীতে মানববন্ধন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মানববন্দন করেছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে পালিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন। নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্দের দাবীতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করেন অংশগ্রহণকারীরা।পরে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত তাৎনিক প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক সেন্টু,সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্য প্রফেসর মোখলেছুর রহমান খান,মহিলা পরিষদের সাবেক সভাপতি নন্দিতাRead More
সোমাবার সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকী
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকী সোমবার।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ডাঃ ফরিদুল হুদা ফাউন্ডেশন। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা।
কসবায় ভারতে পাচারকালে মাছ আটক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ৮ লাধিক টাকার মাছ আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা। বিজিবি মাছ বহনকারী সিএনজিটিও জব্দ করে। পরে বিজিবি আটককৃত মাছ ও সিএনজি অটোরিক্সাটি আখাউড়া শুল্ক স্টেশনে জমা দেয়। মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।বিজিবি সূত্র জানায়, রোববার ভোরে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাইস্থল সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে মাছগুলো আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারী পালিয়ে যায়। এদিকে, গভীররাতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর থেকে ৫৫ কেজি চোলাই মদসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করে বিজিবি সদস্যরা।
ইঞ্জিঃ শ্যামলের সহযোগীতায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মনিরুজ্জামান পলাশ ঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহযোগীতায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম এর মৌলভীপাড়াস্থ কার্য্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক(ব্যবস্থাপনা) আলি আসিফ গালিব, জেলা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আলী মাউন পিয়াস, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমনুন মোকাব্বের, স্বেচ্ছা সেবক দল নেতা হাজী বকুল, হামীম হোসেন, রাশেদুল হক, জসীম প্রমুখ।
শীতার্ত ভ্যান শ্রমিকদের মাঝে ইঞ্জিঃ শ্যামলের শীত বস্ত্র বিতরণ
গত শনিবার শহরের টিএ রোডস্থ শীতার্ত শ্রমজীবি ভ্যান ড্রাইভার ও শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় তার পাশে ছিলেন জেলা বিএনপির সহ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আ’লীগ নেতা শহীন সরকার জামিনে মুক্ত, ফুলেল শুভেচ্ছায় বরণ
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আওয়ামীলীগ নেতা শহীন সরকার রবিবার জামিনে মুক্ত হয়েছেন। এসময় তাকে দলের নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন এবং ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।শাহীন সরকার নেতা কর্মী ও তার অনুসারীদের প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থনই সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমাকে মুক্ত করেছে। উল্লেখ্য, সম্প্রতি শিবপুর ইউপি আওয়ামীলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মামলায় শাহীন সরকারকে গ্রেফতার করা হয়।এরপর তার অনুসারীরা বিক্ষোভ মিছিল, আলোচনা সভা করে তার মুক্তির দাবি জানিয়ে আসছিল।
আজাদ হত্যা মামলা -: ছাত্রলীগ নেতাসহ ৪ আসামি কারাগারে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইকবাল আজাদ খুনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদসহ ৪ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে তারা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিকের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। অন্য আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আনোয়ার হোসেন ও তার ছেলে মো. এমদাদ মিয়া। উল্লেখ্য, গত বছর ২১ অক্টোবর সন্ধ্যায় দলীয় কোন্দলের জের ধরে নিজ দলের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ সরাইলRead More
দ্বিতীয় দিনেও বেসরকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহকে জাতীয় করণ সহ ২১ দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল কলেজ সমুহে লাগাতার কর্মবিরতি কর্মসূচী দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হয়েছে । জেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কোন ক্লাশ নেয়নি। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা ক্লাশ না নেয়ায় তারা ফিরে যায়। বেসরকারী শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবী জানাচ্ছি । শিক্ষকদের ন্যায় সঙ্গত ২১ দফা দাবী নিয়ে সরকার নানা তালবাহানা করছে ।Read More
সরাইলে ভূয়া এনজিও, ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
প্রতিনিধি : সরাইলে ‘পল্লী নারী জাগরণ সংস্থা’ নামে একটি ভূয়া এনজিও’র সাইনবোর্ড টানিয়ে প্রতারক চক্র মাসিক কিস্তিতে ঋণ দেয়ার নামে গ্রামের সহজ-সরল নারী-পুরুষদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার পাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম ওরফে কাছম আলীর বাড়িতে গত কয়েকদিন আগে এই ভূয়া এনজিও’র কার্যক্রম শুরু হয়। এনজিও’র লোকেরা (প্রতারক চক্র) গত বৃহস্পতিবার এলাকার সাধারণ মানুষের আমানত লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। ভূক্তভোগী পাকশিমুল গ্রামের ফুলবানু বেগম জানান, এনজিও’র লোকেরা মাসিক কিস্তিতে এক লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে তার কাছRead More
কসবায় হত্যা মামলার পলাতক আসামী শাহজাহান গ্রেপ্তার
প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২টি হত্যা মামলার অন্যতম আসামী মোঃ শাহজাহান-(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান গোপীনাথপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান গত ২০১০ সালে সহিদ উল্লাহ ও ২০১২ সালের নুরু মিয়া হত্যা মামলার অন্যতম আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত শাহজাহানকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।



















