Main Menu

কসবায় হত্যা মামলার পলাতক আসামী শাহজাহান গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার  কসবায়  ২টি হত্যা মামলার অন্যতম আসামী মোঃ শাহজাহান-(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান গোপীনাথপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান গত ২০১০ সালে সহিদ উল্লাহ ও ২০১২ সালের নুরু মিয়া হত্যা মামলার অন্যতম আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম  তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত শাহজাহানকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares