Main Menu

আশুগঞ্জে গোষ্ঠীগত দ্বন্ধে সংঘর্ষ: নিহত ২

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: আশুগঞ্জ উপজেলায় মোল্লা বাড়ি ও চৌধুরী বাড়ির মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন। রোববার উপজেলার সোহাগপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লা বাড়ির হীরা মিয়া (৫৫) ও একই বাড়ির শাহজাহান মিয়ার ছেলে শরীফ (১৫)। পুলিশের দুই কনস্টেবল মনির হোসেন ও জাহাঙ্গীর আলমসহ আহত সবাইকে আশুগঞ্জ উপজেলার ডে-নাইট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক সংঘর্ষে দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে পুকুরে গোসল করা নিয়ে ওই দুই বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই শরীফ ও হাসপাতালে নেওয়ার পথে হীরা মিয়া নিহত হন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares